অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের সংকট

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২২ রাত ১০:৩৪

remove_red_eye

৪৬৬

জেলেরা চরম  বিপাকে

হাসিব রহমান : ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ভরা মৌসুমেও জেলেদের জালে দেখা মিলছে না কাঙ্খিত ইলিশ । এতে করে চরম হতাশা নিয়ে নদী থেকে ফিরছে জেলেরা। তার উপর রয়েছে ঋণের কিস্তি পরিশোধের চাপ। যার ফলে পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে  দিন কাটাচ্ছে তাদের।  তবে মৎস্য বিভাগ বলছে, ভারী বৃষ্টিপাত হলে নদীতে পানির গভীরতা বাড়লে আগামী মাসেই মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ আসবে।

ভোলা জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর রূপালী সুস্বাধু ইলিশ মাছের চাহিদা দেশ ব্যাপী। কিন্তু এ বছর আষাঢ় শ্রাবন শেষ হয়ে ভাদ্র মাস চললেও  নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশের দেখা নেই। প্রতিদিন মেঘনা তেঁতুলিয়া বুকে হাজার হাজার জেলে জাল ফেলে কাঙ্খীত ইলিশ ছাড়াই ফিরতে হচ্ছে তীরে। গুটি কয়েক যে মাছ ধরা পড়ছে তা দিয়ে ট্রলারে ইঞ্জিনের জ্বালানী তেলের দামসহ অন্যন্য খরচও ঠিক মতো ওঠে না।  তাই জেলেদের চোখে মুখে এখন দুশ্চিন্তা আর হতাশার ছাপ। নদীতে মাছ না থাকায় পরিবার পরিজন নিয়ে  জেলেরা চরম বিপাকে রয়েছে। কি ভাবে তারা ঋণের টাকা শোধ করবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে ভোলার  ২ লাখেরও বেশি জেলে ।
জেলেরা জানান, ধার দেনা করে ইলিশ মাছ পাওয়ার আশায় তারা নদীতে গলেও তাদের খরচের টাকা উঠছে না। উল্টো জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারনে মড়ার উপর খাড়ার ঘা অবস্থা।  তাই প্রতি দিনই তাদের এনজিও ও মহাজনের ঋণের বোঝা বাড়ছে।

 সরেজমিনে ভোলার মেঘনা পাড়ের ইলিশা ,তুলাতুলি, ঘাটে গেলে দেখা যায়, আড়ৎদারগণের মাছের বাক্সগুলো  খাঁ খাঁ করছে। দু’এক ঝুড়ি মাছ ঘাটে আনা হলেও আগের মতো নেই হাকডাক। এ অবস্থা ভোলার প্রায় অর্ধশতাধিক ছোট বড় মাছ ঘাটে। এসব ঘাটে জেলেদের পাশপাশি আড়ৎদাররাও রয়েছে বিপাকে। ইলিশা মৎস্য আড়ৎদার সাহাবুদ্দিন জানান, গত বছর এই সময় যে পরিমাণ ইলিশ তারা রপ্তানি করেছেন এবছর তার অর্ধেক ইলিশও নেই।
মৎস্য বিভাগ জানিয়েছে, গত বছর ভোলায় ইলিশ আহরণের লক্ষমাত্রা ছিলো ১ লক্ষ ৬০ হাজার মেট্রিক টন। কিন্তু লক্ষমাত্রা  ছাড়িয়ে ১ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন ইলিশ আহরণ করা হয়। চলতি মৌসুমে ১ লক্ষ ৯২ হাজার মেট্রিক টন ইলিশ আহরণের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।  সরকারি হিসাবে ভোলা জেলায় নিবন্ধিত জেলে রয়েছে ১ লাখ ৪৫ হাজার  জন । তবে নিববন্ধনের বাইরে আরো জেলে রয়েছে ১ লাখের অধিক।  

ভোলার জেলা মৎস্য কর্মকর্তা   মো: এমদাদুল্লাহ জানান, বর্তমানে ইলিশের মৌসুম চলছে । সাগরে ইলিশা পাওয়া গেলেও  কিন্তু নদীতে আশানুরুপ ইলিশ পাওয়া যাচ্ছে না।  নদীর মোহনাগুলোতে ডুবচর থাকায় ইলিশ নদীতে আসতে বাধাগ্রস্ত হচ্ছে। তবে ভারী বৃষ্টিপাত হলে নদীতে পানির গভীরতা বাড়লে আগামী সেপ্টেম্বর মাসেই মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ আসবে। আশানুরুপ ইলিশ পাওয়া যাবে। কাঙ্খিত লক্ষমাত্রাও অর্জন হবে বলে আশা করছেন এই কর্মকর্তা।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...