তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২২ রাত ১০:৩২
৪৬৬
৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবী
এম নয়ন, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনের মেঘনায় এক সপ্তাহের ব্যবধানে আবারো জলদস্যুরা সাত জেলেকে অপহরণ করেছে। সাতদিন আগে অপহৃত পাঁচ জেলে দেড়লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে ফিরে আসে। এর কিছুদিন আগেও ১০জেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায় করলেও জলদস্যু দমনে প্রশাসনের তেমন তৎপরতা নেই বলে অভিযোগ স্থানীয় মৎসজীবি ও ব্যবসায়ীদের। মৎস্যজীবি ও জেলে পরিবার সুত্র জানায়, সোমবার (২২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চরজহিরউদ্দিন এলাকার মেঘনা নদীতে জলদস্যু বাহিনী জেলেদের মাছ ধরারত ১০/১৫ টি ট্রলারে হানা দিয়ে মাছ-জাল মোবাইল সহ মালামাল লুট করে। এসময় চরজহিরউদ্দিন মাছ ঘাটের জেলে জসিম মাঝি, মনজু মাঝী, কামাল মাঝি, রিয়াজ মাঝি, রাসেল, নয়ন,কালামসহ বিভিন্ন নৌকার মাঝি ও মালিককে অপহরণ করে নিয়ে যায়। পরে ফোন করে পরিবারে সদস্যদের কাছে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবী করে।
জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান, একদিকে নদীতে মাছ কম, অন্য দিকে তেলের দাম বেশী। এরপর মরার উপর খরার ঘাঁ, জলদস্যুতা। কিছুদিন পরপর ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটলেও প্রশাসনের তেমন তৎপরতা নেই বলে তারা অভিযোগ তুলেন।
তজুমদ্দিন কোস্টগার্ড কমান্ডার বলেন, আড়ৎদারের মাধ্যমে জেলে অপহরণের খবর শুনেছি। অপহরণকারীদের মোবাইল নাম্বার পেলে ট্রাকিংয়ের মাধ্যমে উদ্ধার তৎপরতা চলবে। ব্যাপারটি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক বলেন, গত সপ্তাহে ৫ জেলে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অপরাধীকে আটকসহ সাত জেলেকে উদ্ধারে চেষ্টা চলছে।
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত