বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে আগস্ট ২০২২ রাত ১০:৩০
৪৪৪
হাসনাইন আহমেদ মুন্না : ভোলায় বেশি দামে ডিম বিক্রি ও জ¦ালানী তেল মাপার যন্ত্রে কারচুপির অপরাধে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসানের নেতৃত্বে বাজার তদারকিমূলক বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোলা সদর উপজেলার ইলিশা বাসস্ট্যান্ড, সদর রোড, কিচেন মার্কেট ও নতুন বাজার এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ডিমের মূল্য তালিকা ও ক্রয় ভাউচার না থাকা এবং মূল্যে কারসাজির অপরাধে মোস্তফা ডিম ঘরকে ১ হাজার টাকা, মাইনুদ্দিন স্টোরকে ৫ হাজার, আড়িয়ান এগ সপকে ১ হাজার ও সওদাগর এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জ¦ালানী তেল মাপার যন্ত্রে কারচুপির প্রমাণ পাওয়ায় সাব্বির ট্রের্ডাসকে ১০ হাজার ও বৈদ্য মিডিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। একইসাথে দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত