তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২২ রাত ১০:৫০
৪৪৮
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার চাঁদপুর ইউনিয়নের দড়ি চাঁদপুর গ্রামের নির্জন একটি বাগান থেকে ভিকটিমসহ তাকে আটক করে থানায় সংবাদ দেয় স্থানীয়রা। অভিযুক্ত যুবক খোকন (২২) লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের হাজির হাট এলাকার আব্দুল খালেকের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, দশম শ্রেণীর এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তজুমদ্দিন এর দড়ি চাঁদপুর গ্রামে একটি নির্জন বাগানে নিয়ে আসে খোকন। বিষয়টি স্থানীয়ারা দেখে ফেললে তাদের আটক করে থানায় খবর দেয়া হয়। এসময় ওই ছাত্রী তাকে ফুসলিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেন পুলিশের কাছে । পরে ঘটনাস্থল থেকে পুলিশ উভয়কে থানা নিয়ে আসে।
পরে ছাত্রীর ভাষ্যমতে এ ঘটনায় তার মা হালিমা বেগম বাদী হয়ে ১৮ আগষ্ট তজুমুদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১০। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত খোকন তার মেয়েকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতো। মোবাইল ফোনে সে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতো। পরে বিয়ের প্রলোভনে একাধিকবার তার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষন করে।
এ বিষয়ে তজুমদ্দিন থানার এস আই শামীম সর্দার জানান, অভিযুক্তর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭ ও ৯(১) ধারায় অপহরন ও ধর্ষনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামী খোকনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত