অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

কলকাতায় ভারত-বাংলাদেশ মৈত্রী সংঘের ১৫ আগস্ট স্মরণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২২ রাত ০৮:৪৭

remove_red_eye

৫৩২

ভারত-বাংলাদেশ মৈত্রী সংঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে । 
ঐতিহ্যবাহী কলকাতা বেঙ্গল ক্লাব মিলনায়তনে বুধবার সন্ধ্যায় দুই দেশের বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকান্ড, তার পূর্বাপর বিষয় ও দুই দেশ নিয়ে বক্তব্য রাখেন। 
মৈত্রী সংঘের কার্যকরী সভাপতি শিশির কুমার বাজোরিয়ার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার ইলিয়াস আন্দলিব সম্মানিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন। 
প্রধান অতিথির বক্তৃতায় খায়রুজ্জামান লিটন বঙ্গবন্ধুকে চির অমলিন, চির ভাস্বর বর্ণনা করে বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক যতো বেশি গভীর হবে, এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা ততো বেশি নিশ্চিত হবে। তাতে দুই দেশই সমানভাবে লাভবান হবে। তিনি দুই দেশের মধ্যেকার এই সম্পর্ক ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও অন্যান্য  ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মানিত অতিথি আমিনুল ইসলাম আমিন বলেন, আমাদের একজন শেখ হাসিনা ছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ঘোর অমানিশা কাটিয়ে তার কালজয়ী নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনিদের মৃত্যুদন্ড কার্যকর করা সম্ভব হয়েছে। একই সাথে তার অনন্য গতিশীল নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বের বুকে আত্মমর্যাদা নিয়ে অস্তিত্ব জানান দিচ্ছে। 
আন্তর্জাতিক রাজনীতিতেও বঙ্গবন্ধু কন্যার অসামান্য দক্ষতার কারণে ভারত-বাংলাদেশ সম্পর্ক আজ নতুন এক মাত্রায় উপনীত, উল্লেখ করেন আমিন।
উপ-হাইকমিশনার আন্দালিব আয়োজকদের ধন্যবাদ জানান ও তার দায়িত্বপালনে সবার সহযোগিতা কামনা করেন। সভাপতি শিশির বাজোরিয়া বলেন, বঙ্গবন্ধুকে কলকাতার মানুষ পরম মমতায় স্মরণ করে। বাংলাদেশের অতিথিদের এই সফরের জন্য ধন্যবাদ জানান তিনি।
স্থানীয় সুধীজন এবং কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...