বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২২ রাত ১০:৪০
৪০১
মোঃ ইসমাইল : ভোলায় শুভসংঘের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শতাধিক স্কুল পড়–য়া কিশোরী বাল্যবিবাহ না করার শপথ নেয়ার পাশাপাশি বাল্যবিবাহকে লাল কার্ড দেখায়। বুধবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজে শুভসংঘ ভোলা জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শুভসংঘ ভোলা জেলার সভাপতি অমিতাব রাজনের সভাপতিত্বে বক্তব্য দেন পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজাম্মেল হোসেন জমাদ্দার, সহ-প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম রোমান, সহকারি শিক্ষক মো. আলমগীর হোসেন, সহকারি শিক্ষক তপন চন্দ্র দাস, সহকারি শিক্ষক রাশেদ আলম, সহকারি শিক্ষক সালমা বেগম, কালের কণ্ঠের ভোলা জেলা প্রতিনিধি মো. ইকরামুল আলম, শুভসংঘের ভোলা জেলার সাধারণ সম্পাদক মো. ওয়ালিউল্লাহ নাহিদ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা বেগম, তামান্না আক্তার, ¯েœহা আক্তার, অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিনথিয়া নুসরাত, মুক্তা বেগম।
এসময় উপস্থিত ছিলেন শুভসংঘের বন্ধু মো. ইসমাইল, মো. ইয়ামিন, তাওহিদ, সুফিয়ান, মো. আরাফাত হোসেন শান্ত প্রমূখ।
সভায় বক্তারা বাল্যবিবাহের কূফল তুলে ধরে বলেন, বাল্যাবিবাহ একটি মেয়ের জীবন ধ্বংশের অন্যতম কারন। এমনকি বাল্যবিবাহের কারনে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার বৃদ্ধি পায়। এর কারনে একজন মেয়ে অকালে শিক্ষা থেকে ঝড়ে পড়ে। তাই সবাইকে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হতে হবে।
সচেতনতামূলক সভায় পশ্চিম বাপ্তা স্কুল এন্ড কলেজের প্রায় শতাধিক কিশোরী অংশগ্রহন করেন। এসময় কিশোরীরা ১৮ বছরের আগে বিয়ে না করার অঙ্গিকার করেন। একই সাথে অন্য কিশোরীদেরকেও ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার জন্য সচেতন করবেন বলেও কথা দেন কিশোরীরা। পরে তারা বাল্যবিবাহ কে লাল কার্ড দেখিয়ে বাল্যবিবাহকে না বলেন।
লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
শিশুরাই জাতির ভবিষ্যৎ, দেশগড়ার সৈনিক: ডা. জোবাইদা রহমান
১৮ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে
এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড ৪৮ বহিষ্কার
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
নিজেরা কাজ করে স্বাবলম্বী দেশ গড়তে হবে : মির্জা ফখরুল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক