বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২২ রাত ১১:৩১
৬০৬
বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলায় আ’লীগের আলোচনা সভা ও বিশাল শোক র্যালী
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আজকের এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধু ,বাংলাদেশ ও আওয়ামীলীগ একই সুতায় গাঁথা। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ইতিহাসের মহান নেতা । তিনি পৃথিবীর যেখানেই গিয়েছেন সমাদৃত হয়েছেন। সেখানেই তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন। বঙ্গবন্ধু না হলে বাঙ্গালী জাতি আজও পাকিস্তানের দাসত্বে আটকে থাকত। তিনি বলেন, ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর মৃত্যু হয়নি। যতদিন বাংলাদেশে থাকবে ততদিন জাতির পিতা বঙ্গবন্ধু মানুষের হৃদয়ের মনিকোঠায় বিরাজ করবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৭তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা থেকে ভারচুয়ালী যুক্ত হয়ে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা ৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে আওয়ামীলীগের পতাকা তুলে দিয়েছিলাম। সেই পতাকা হাতে নিয়ে তিনি নিষ্ঠার সাথে সততার সাথে দেশ পরিচালনা করে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন । তার নেতৃত্বে আজ বাংলাদেশ শষ্য শ্যামলা সোনার বাংলায় রুপান্তরিত হয়েছে। আজকে গ্রাম শহরে পরিনত হয়েছে।

ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান ও কালো ব্যাজ ধারন করা হয়। পরে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় নেতাকর্মীদের বিশাল একটি শোক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে অসহায় দুস্থসহ সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত