বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২২ রাত ০৮:২৮
৪৫৯
রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে মারা যাওয়া পাঁচজনের মরদেহ দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় আরও অন্তত দুজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নিহতরা হলেন রুবেল (৫০), ঝরণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। নিহত অন্য ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহত দুজন হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, প্রকল্পের জন্য নির্মিত গার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় হঠাৎ সেটি ঢাকা থেকে গাজীপুরের দিকে চলন্ত অবস্থায় প্রাইভেটকারের ওপর পড়ে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। পরে উদ্ধারকর্মীরা প্রাইভেটকারের ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফ করে ফায়ার সার্ভিস জানিয়েছে, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুই শিশু, দুই নারী এবং একজন পুরুষ রয়েছে। এর আগে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেই আহত অবস্থায় দুজনকে হাসপাতালে পাঠানো হয়।
প্রাইভেটকারের ওপর পড়া ১২০ টন ওজনের গার্ডারটি তাৎক্ষণিকভাবে সরানোর সক্ষমতা ফায়ার সার্ভিসের না থাকায় উদ্ধারকাজে দেরি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। স্ল্যাপটি সরাতে উচ্চক্ষমতাসম্পন্ন ক্রেন কাজ করছে।
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত