বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই আগস্ট ২০২২ রাত ০৯:৫৭
৭৩৩
লালমোহন প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২২ এ ভোলা জেলায় মাধ্যমিক স্কুল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। বৃহস্পতিবার সকালে জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতিস্বরুপ হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক ও লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী।
এছাড়াও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেশণ ও জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগীতায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতিস্বরুপ ক্রেস্ট ও সনদ পায় হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পাঁচ শিক্ষার্থী।
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেশণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ স্টাডিজ বিষয়ে জেলায় প্রথম স্থান অর্জন করে হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মোঃ শফিকুর রহমান ফারদিন এবং গণিত ও কম্পিউটার বিষয়ে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে দ্বাদশ শ্রেণির ছাত্রী আফরিন জাহান তানহা।
একইসাথে জাতীয় শিক্ষা সপ্তাহের নির্ধারিত বক্তৃতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয় একাদশ শ্রেণির ছাত্রী তাসিন জাহান। ইংরেজি রচনা ও নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয় অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিম হোসেন তানহা ও বাংলা রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয় তানহা আলম মম।
জেলা শিক্ষা অফিসার মাধবচন্দ্র দাসের সভাপতিত্বে ও গবেষণা কর্মকর্তা মোঃ নুরে আলম সিদ্দিকির সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমোহন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সালাম সেন্টুসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক
লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ
মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ
রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন
সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার
বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল
অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২
বাংলাদেশে ‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক