অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানে শহর রক্ষা বাঁধ হুমকির মুখে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২২ রাত ১১:১৭

remove_red_eye

৫১৭

বাঁধের পার্শ্ববর্তী অংশে প্রায় ২০০ মিটারের ক্ষতিগ্রস্ত

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মেঘনার প্রবল পানির চাপে শহর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে।  ইতোমধ্যে বাঁধের নদীর পার্শ্ববর্তী অংশে প্রয় ২০০ মিটারের মত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে থাকা ৭ টি বসত ঘর ভেঙে যাওয়ায় বহু মানুষ খোলা আকাশের নিচে চরম মানবেতর জীবন যাপন করছে। এদিকে ক্ষতিগ্রস্থ বাঁধ সংস্কার শুরু করছে পানি উন্নয়ন বোর্ড।  তারা দ্রæত বালির বস্তা দিয়ে আপাতত  বাঁধ রক্ষার চেষ্টা করছে।  
স্থানীয়রা আবুল কালাম  জানান,  পূর্ণিমার জোর প্রভাবে মেঘনা নদীতে অতিরিক্ত জোয়ারের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত তিন দিন ধরে জোয়ারের সময় পানির চাপ ও ঢেউ তীরে আঘাত করছে। এসময় দৌলতখান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাধাভল্লব গ্রামের শহর রক্ষা বাঁধে পানি  এসে আঘাত করে। এতে প্রায় ২০০ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের অভিযোগ যথা সময়ে পানি উন্নয়ন বোর্ড দায়িত্ব পালন করলে বাঁধ হুমকির মুখে পড়ত না। পানি উন্নয়ন বোর্ডের উদাসিনতার কারণে বাঁধ হুমকির মুখে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, বঙ্গোপসাগর লঘুচাপ ও পূর্ণিমার আগাম প্রভাব গত তিনদিন ধরে মেঘনা-তেতুঁলিয়া নদী উত্তাল রয়েছে। জোয়ারের সময় উপকূলের নদ-নদীতে আগের চেয়ে বেশি পানি প্রবাহিত হচ্ছে। এতে বেশিরভাগ নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাঁধ রক্ষায়  জিও ব্যাগ ভরে বালির বস্তা দেয়া হচ্ছে। পানির চাপ কমলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...