অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনে জমিজমার বিরোধে যুবককে গাছে বেঁধে নির্যাতন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে জুন ২০১৯ রাত ১০:০৫

remove_red_eye

৯২৯

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে জমিজমার বিরোধের জের ধরে বাড়িতে একা পেয়ে যুবককে সুপারি গাছের সাথে বেঁধে মারপিট করে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় স্বামীকে ছাড়াতে গেলে অন্তঃসত্তা স্ত্রীকেও মারপিট করা হয়। স্থানীয়রা উদ্ধার করে স্বামী স্ত্রী উভয়কে হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে মামলার প্রস্তুতি নিচ্ছে।
সুত্র মতে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘোষের হাওলা গ্রামের জয়নাল আবদীন ও কাঞ্চন গংদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিলো। উভয় গ্রæপের মধ্যে মামলা পাল্টা মামলা চলমান রয়েছে। চিকিৎসাধীন কাঞ্চনের ছেলে অহিদুল ইসলাম জানান, শনিবার সকাল ১০ টার দিকে তাকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী রতনের ছেলে নিরব ও মৃত হারিচের ছেলে ফারুক তাকে গামছা দিয়ে সুপারি গাছের সাথে বেঁধে ফেলে। দীল মোহাম্মদের ছেলে কাঞ্চন, মুজু বেপারীর ছেলে মোফাজ্জল, কাঞ্চনের ছেলে মিজান, মৃত হারিচের ছেলে ফারুকসহ ১০/১২ জনে মিলে লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এ সময় তার ৮ মাসের অন্তঃসত্তা স্ত্রী উদ্ধার করতে এগিয়ে এলে তাকে পেটে লাথি দিলে অজ্ঞান হয়ে পড়ে। পরে প্রতিবেশী জয়নাল আবদীন, আব্দুর রহিম ও আব্দুল্যাহ তাদেরকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করে। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ফারুক আহাম্মেদ বলেন, আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই আল আমিন ঘটনাস্থল পরিদর্শণ করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রন্তুতি চলছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...