বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই আগস্ট ২০২২ রাত ১০:৫৪
৪৭৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনায় নিহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের স্ত্রী ইফফাত জাহান বাদী হয়ে ভোলা থানার সাব ইন্সপেক্টর আনিস উদ্দিন কে প্রধান করে ওসি তদন্ত আরমান হোসেনসহ ৪৬ পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলার সদর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট আলী হয়দার কামালের আদালতে এই হত্যা মামলা দায়ের করা হয়। ইতো পূর্বেও সেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এ নিয়ে পুলিশ ও বিএনপির সংর্ঘষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মোট ২টি হত্যা মামলা করা হলো।
বাদি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বিবরনে উল্লেখ করা হয় যে, ৩১ জুলাই কেন্দ্রীয় বিএনপি কর্মসূচী তেল গ্যাস মূল্য বৃদ্ধি ও লোডশেডিং এর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে অংশ নেয় ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম। এ সময় নুরে আলম পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। পরে ৩ দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ্যাডভোকেট আমিরুল ইসলাম আরো জানান,আদালত আগামী ৮/৯/২২ তারিখের মধ্যে ময়নাতদন্তের রির্পোটসহ যাবতীয় কাগজপত্র আদালতে জমা দেয়ার জন্য ভোলা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ, ৩১ জুলাই কেন্দ্রীয় বিএনপি কর্মসূচী অনুয়ায়ী তেল গ্যাস মূল্য বৃদ্ধি ও লোডশেডিং এর প্রতিবাদে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে দুই পক্ষের সাথে ব্যাপক সংর্ঘষ হয়। এতে ১০ পুলিশসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এ সময় সেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হয় । এ ঘটনায় গত ৪ আগষ্ট ৩০২ এবং ৩৪ ধারায় নিহতের আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে আদালতে ওসি (তদন্ত) আরমান হোসেনসহ ৩৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। অপর দিকে ভোলায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ঘটনায় পুলিশের উপর হামলা ও আবদুর রহিম নামে সেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে ৭৫ জনের নাম ও অজ্ঞাত ৩০০ জন আসামী করে পৃথক দুটি মামলা করা হয়।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত