অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ঢাকা-বেইজিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত, ৪টি চুক্তি স্বাক্ষরিত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই আগস্ট ২০২২ রাত ০৯:০৫

remove_red_eye

৩৮৩

সফররত চীনের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এখানে বাংলাদেশের পররাষ্টমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মধ্যে এক ঘন্টাব্যাপী দ্বিপাক্ষিক বৈঠকের পর আজ ঢাকা ও বেইজিং বিভিন্ন সহযোগিতার বিষয়ে ৪টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর করেছে।
সভা শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, স্বাক্ষরিত নথির মধ্যে অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, সাংস্কৃতিক বিনিময় এবং সমুদ্র বিজ্ঞানে সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে চীন তার বাজারে আরও এক শতাংশ বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
শাহরিয়ার আলম বলেন, "এখানে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরের একটি বড় অর্জন হচ্ছে যে, চীন তাদের বাজারে আরো এক শতাংশ বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেবে।" 
তিনি বলেন, ১লা সেপ্টেম্বর থেকে চীনের বাজারে বাংলাদেশ ৯৯ শতাংশ শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে।
আলম বলেন, চীনের মন্ত্রী বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করার বিষয়েও আগ্রহ দেখিয়েছেন।
বৈঠকে ওয়াং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
উভয় পক্ষ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেছেন এবং ঢাকা ও বেইজিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেছেন।
আলম বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী বিদ্যমান তাইওয়ান ইসু্যুতে চীনের অবস্থান সম্পর্কে অবহিত করেন এবং "এক চীন" নীতিতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন।
রোহিঙ্গা সঙ্কট সম্পর্কে তিনি বলেন, ওয়াং বাংলাদেশ থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন শুরু করার জন্য একটি সমাধান খুঁজতে তাদের সর্বোচ্চ চেষ্টা করার জন্য তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
ওয়াং দুপুরে ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী গতকাল বিকেলে এখানে পৌঁছালে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ আবদুর রাজ্জাক তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান।
ওয়াং শনিবার সন্ধ্যায় ধানমন্ডি-৩২-এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শাহরিয়ার আলম বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান ।

সুত্র বাসস

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...