অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

ভোলায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের বিক্ষোভ মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা আগস্ট ২০২২ রাত ১১:১৫

remove_red_eye

৪১৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় নবগঠিত জেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ক্ষুব্ধ নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। বুধবার বেলা ১২ টায় শহরের প্রেসক্লাবে সামনের রাস্তায় পদবঞ্চিত ত্যাগী তৃণমূল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন,   ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম তুহিন,  মাকসুদুর রহমান,  সহসভাপতি মো. রাছেল প্রমুখ। এসময় স্বেচ্ছাসেবকলীগের নেতা মো. জাকির হোসেন মিয়াজি, সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হোসেন, এম রহমান রুবেলসহ শতাধিক পদবঞ্চিত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, গত ২৫ জুলাই কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত ভোলা জেলা স্বেচ্ছাসেবকলীগের যে আংশিক কমিটি ঘোষণা দেয়া হয়েছে তার মধ্যে অধিকাংশই ভোলার রাজনীতি করেনি। এমনকি দলে কোন সাংগঠনিক ভূমিকা নেই। তারা আরো অভিযোগ করেন ত্যাগী, নির্যাতিত-নিপীড়িত কর্মীদের বাদ দিয়ে অযোগ্য অর্বাচীন ও হাইব্রিডদের দিয়ে ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি বিলুপ্ত করে দলের ত্যাগী যোগ্য নেতৃবৃন্দকে নিয়ে পুণরায় কমিটি করার দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণ করার হুঁশিয়ারি দেন তারা। পরে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...