অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা জুলাই ২০১৯ রাত ০৯:৫৬

remove_red_eye

৮৫১

তজুমদ্দিন সংবাদদাতা : ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুরে লিমা বেগম (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ ওই গৃহবধূর স্বামী রাজিবের বাড়ি তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাওলাকান্দি গ্রাম থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, গত ৬/৭ মাসে আগে ওই গ্রামের আবু তাহের মাঝির ছেলে রাজিব লালমাহনের মেয়ে লিমাকে বিয়ে করে। বিয়ের পর সংসারে ছোট-খাট বিষয় নিয়ে সমস্যা চলে আসছিল। সোমবার রাতের খাবার খাওয়ার সময় লিমার সাথে তার শ্বাশুড়ির ঝগরা হয়। পরে তার শ্বশুড় সকালে এ বিষয়ে সমাধান করে দিবে বলে রাতের খার খেয়ে নদীতে মাছ শিকার করতে নদীতে যান। মঙ্গলবার ভোরের দিকে তিনি বাড়ি ফিরে দেখেন তার ঘরের আড়ার সাথে ওরনা দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার ছেলে বউ লিমার লাশ দেখতে পান। পরে সকালে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতর শ্বশুড় আবু তাহের জানান, কি কারণে লিমা আত্মহত্যা করেছে তিনি জানেনা। লিমার শ্বশুড়ি ও তার স্বামী রাজিবের সাথে তার ছেলের বউয়ের সম্পর্ক ভাল ছিল বলে তার দাবী।

এদিকে, গৃহবধূ লিমার রহস্যজনক মৃত্যু পুরো এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, বিয়ের সময় লিমার বাবা তার বিয়েতে বেশি কিছু দিতে পারেনি এ নিয়ে লিমার শ্বাশুড়ি বিভিন্ন সময় তাকে কথা শুনাতো। এছাড়াও যৌতুন দিয়েও লিমার সংসারে ঝামেলা ছিল।

তজুমদ্দিন থানার ওসি মোঃ ফারুক আহমেদ মঙ্গলবার সন্ধ্যায় ৭ টার দিকে জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারণে গৃহবধূ গলায় ফাঁস দিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...