বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১লা আগস্ট ২০২২ রাত ১১:০৭
৪২৬
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে দু’টি দুধের গাভী হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোর রাতে উপজেলার কাচিয়া ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের বড়কাচিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় থানা পুুলিশ ও প্রাণি সম্পদ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই অমানবিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গাভীর মালিক নকিব পাটোয়ারী জানান, চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় রাতেও খোয়ারে বিশেষ নজর রাখতেন। সোমবার ভোরে ফজরের নামাজ পড়ে খোয়ারে এসে দেখেন একটি গরু মরে পড়ে আছে। অন্যটি ছটফট করছে আর মুখ দিয়ে লালা বের হচ্ছে। কীটনাশকের গন্ধ পাওয়া যাচ্ছে। ওই গরু দুইটির মধ্যে একটি নিয়মিত ৫ কেজি ও গর্ভবতী অন্যটি দৈনিক ৩ কেজি করে দুধ দিত। তিনি আরো জানান, এ ব্যাপারে অজ্ঞাত লোক আসামী করে থানায় একটি এজাহার দায়ের করেছেন।
সরেজমিনে দেখা যায়,মৃত গাভী দুটির বাছুর দুধের জন্য চারিদিকে ঘুরপাক খাচ্ছে।গাভীর নিথর দেহ শুকে শুকে চিৎকার করছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন,জেলা বা উপজেলা পর্যায়ে ল্যাব না থাকায় সুনির্দিষ্ট করে গরু মারা যাবার কারণ বলা যাচ্ছেনা। তবে থানায় মামলা হলে পরীক্ষার জন্য ঢাকায় নমুনা প্রেরণ করা হবে।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহিন ফকির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত