অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলার শিবপুরে অপরাধ প্রতিরোধে সিসি ক্যামেরা উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২২ রাত ১১:০১

remove_red_eye

৫৩৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার শিবপুর ইউনিয়নে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ এবং যৌতুক প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ওই দুই ইউনিয়নের  গুরুত্বপূর্ন স্পটে সি সি ক্যামেরার কার্যক্রম উদ্বোধন করা হয়। সোমবার সকালে শিবপুর ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত সভায় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরর্দার, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জনগণকে দ্রæততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূত করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন। পুলিশি সেবাকে গনমূখী ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দিন রাত কাজ করে যাচ্ছে ভোলা জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য। তিনি আরো বলেন, শিবপুর ইউনিয়নের ০৬টি গুরুত্বপ্র্ণূ পয়েন্টে অত্যাধুনিক ইন্টারনেট ভিত্তিক ক্যামেরা স্থাপন করা হয়েছে। সার্বক্ষণিকভাবে কন্ট্রোল রুমে এসব ক্যামেরা মনিটরিং করা হবে। এতে অপরাধ নিয়ন্ত্রণ এবং শহরকে মনিটরিং করা যাবে। কোনও অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিক তা পুলিশের নজরদারিতে আসবে এবং অপরাধীকে আইনের আওতায় আনা যাবে। এর ফলে অপরাধ প্রবণতা কমবে এবং অপরাধীরা অপরাধমূলক কর্মকান্ড করতে নিরুৎসাহিত হবে। ইতিপূর্বে ভোলা শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ মোড়/পয়েন্ট সহ পূর্ব ইলিশা ইউনিয়নে ইন্টারনেট ভিত্তিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে স্থানীয় জনসাধারণ এর সুফল পাচ্ছে। এ সময় পুলিশ সুপার বলেন, ভোলার সব ধরনের অপরাধ নির্মূল করার জন্য বাংলাদেশ পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...