অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় একটি ব্রিজের অভাবে দুর্ভোগে হাজারো পরিবার

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে জুলাই ২০২২ রাত ১০:৪৫

remove_red_eye

৫০১

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় একটি পাকা বিজ্রের অভাবে দুর্ভোগ পৌহাচ্ছেন হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট গ্রামের হাজারো পরিবার। খালের ওপর ব্রিজ না থাকায় নিজেরাই তৈরী করেছেন গাছের সাঁকো। ওই সাঁকোতে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত খাল পার হচ্ছেন শতশত গ্রামের বাসিন্দাদের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরা। এতে গাছের সাঁকো থেকে পড়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দ্রæত খালের ওপর পাকা ব্রিজ নির্মানের দাবী স্থানীয়দের।
সাঁকো সংলগ্ন দাসেরহাট গ্রামের বাসিন্দা কামাল জানান, সাঁকো পার হয়ে স্কুলে যাওয়ার সময় বইসহ খালে পড়ে যায় শিশু শিক্ষার্থীরা। এছাড়াও বয়স্করা বিশাল সাঁকো পার হয়ে যেতে পারেনা। সাঁকো পার হতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এই খালের ওপর পাকা ব্রিজ নির্মান হলে দুর্ভোগ থেকে রেহাই পাবেন তারা।

ষাটোর্ধ্ব বয়স্ক রহিমা খাতুন জানান, বাবারে হাক্কা (সাঁকো) পার হইতে খুব কষ্ট। গেলো মাসে ডাক্তার দেখাইতে গিয়া হাক্কা (সাঁকো) পার হইবার সময় খালে পইরা (পড়ে) যাই। হেই সময় মাজায় প্রচন্ড ব্যাথা পাই। হেই ব্যাথা এহনো সারে নাই। আমাগো খালের ওপর একটা ব্রিজ নির্মান হইলে আমরা কষ্ট থেকে রেহাই পাইতাম। একইভাবে বলেন গ্রামের অন্যান্য বাসিন্দা আমেনা বেগম, সুফিয়া খাতুন, জামাল, রহিমসহ অনেকে। তারা ওই খালের ওপর দ্রæত ব্রিজ নির্মানের দাবী জানান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সদর হাজিরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ড দাসের হাট গ্রামের রাস্তার মাথায় খালের ওপর গাছের সাঁকো তৈরী করে যাতায়াত করছে বাসিন্দারা। ওই সাঁকো পার হয়ে গ্রামের বাসিন্দারা হাট-বাজারে আসতে হয়। এছাড়াও গ্রামের শিক্ষার্থীদের স্কুলে আসতে ওই সাঁকো পার হতে হয়। এতে অনেক সময় সাঁকো থেকে পড়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তবে বৃদ্ধদের জন্য সাঁকো পার হতে সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য হয়ে পড়েছে।
এছাড়াও সাঁকো পার হয়ে যানবাহন যেতে না পারায় চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে কষ্ট হচ্ছে বাসিন্দাদের। পাশাপাশি যানবাহন গ্রামে যেতে না পারায় মালামাল নিয়ে প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়েছেন সাধারন মানুষ।
এই ব্যাপারে হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার জানান, দাসেরহাট গ্রামের মাথায় খালের ওপর সাঁকো দিয়ে যাতায়াত করতে ওই গ্রামের বাসিন্দাদের কষ্ট হচ্ছে। অনেক সময় সাঁকো পার হওয়ার সময় পড়ে গিয়ে দুঘর্টনা ঘটে। ওই খালে ওপর ব্রিজ নির্মানের চেষ্ঠা অব্যাহত আছে।
এই ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ইলিয়াছ মিয়া জানান, খালের উপর ব্্রীজ নির্মানের জন্য দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ে একটি প্রস্তাব প্রেরন করা হয়েছে। আশা করছি প্রস্তবটি অনুমোদন হলেই তা দ্রæত বাস্তবায়ন করা হবে।
এই ব্যাপারে উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী জানান, দ্রæত ওই খালের ওপর ব্রিজ নির্মানের জন্য যথাযত কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রæত সময়ে ত্রান মন্ত্রানালয় অথবা এলজিইডি ওই খালের ওপর ব্রিজ নির্মানে সকল পদক্ষেপ গ্রহন করবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...