বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই জুলাই ২০১৯ রাত ১০:৩৪
৯৮৪
আমিনুল ইসলাম,চরফ্যাসন : বঙ্গপোসাগর মোহনায় মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ভোলার চরফ্যাশনের ৪০ জেলেসহ ৩টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৩ জেলে উদ্ধার হলেও ২৭ জেলে নিখোঁজ রয়েছে। আজ রবিবার রাত ১০ টা পর্যন্ত নিখোঁজ জেলেদের কোন সংবাদ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র গুলো জানিয়েছে, গত ২ দিন আগে সামরাজ মৎসঘাট থেকে মনির মাঝি ও মামুন মাঝির ২টি ট্রলার ২৭ জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারে যায়। রবিবার ভোরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ২ টি নিখোঁজ হয়। চরফ্যাসন থানার ওসি শামসুল আরেফিন জানান, মামুন মাঝির ট্রলার ডুবে গেলেও ওই ট্রলারের ১৩ জেলে উদ্ধার হয়েছে। তবে মনির মাঝির ট্রলারের জেলেদের ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারেনি।
অপর দিকে প্রত্যক্ষদর্শী জেলে হোসেন জানান, রবিবার ভোরে ঝড়ের কবলে পড়ে দুলারহাট থানার নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়নের ১৪ জেলে সাগরে ৭ বান এলাকায় শাজাহান মাঝির ট্রলার ডুবে যায় । কিন্তু নিখোঁজ জেলেদের কোন সন্ধান না যায়নি। এতে করে নিখোঁজ জেলেদের পরিবারে স্বজনরা চরম উৎকন্ঠায় রয়েছে। এ ব্যাপারে দুলার হাট থানার ওসি মো: মিজানুর রহমান পাটোয়ারি জানান, নুরাবাদ এলাকার ১৪ জেলে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন। তাদের এখনো কোন সন্ধান পাওয়া যায়নি।
ভোলা কোস্টগার্ড দক্ষিন জোনের লে: শাকিল সাংবাদিকদের জানান,তাদের পশ্চিম জোনের কোস্টগার্ড উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে এখনো কোন আপডেট খবর পাওয়া যায়নি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত