দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২১শে জুলাই ২০২২ রাত ০৯:৫১
৫১৬
দৌলতখান প্রতিনিধি : মুজিববর্ষে উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভোলার দৌলতখানে ভূমিহীন ও গৃহহীন ২১৪টি অসহায় পরিবার মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়াল এই গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানের অংশ হিসেবে দৌলতখান উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আলী আজম মুকুল। এসময় এমপি মুকুল বলেন, মুজিববর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না। ঠিকানাহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য ঠিকানা করে দেবে, সবাইকে ঘর করে দেবে। বাংলাদেশের প্রতিটি মানুষ যেন সুন্দরভাবে বসবাস করতে পারে সেটাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলম খান, দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত