অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে নিখোঁজ ২৮ জেলে পরিবারে শোকের মাতম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই জুলাই ২০১৯ রাত ১০:৪০

remove_red_eye

১০৪৮

আমিনুল ইসলাম, চরফ্যাশন থেকে :   ভোলার চরফ্যাশনে নিখোঁজ ২৮ জেলে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্না যেন থামছে না। গত শনিবার ভোরে চরফ্যাশনে সাগর মোহনা মেঘনা নদীতে ৩ ট্রলার ডুবির ঘটনায় ২ দিন অতিবাহিত হলেও হতভাগ্য নিখোঁজ জেলেদের খোঁজ মেলেনি। স্থানীয় প্রশাসন বলছে এখন পর্যন্ত ২৮ জেলে নিখোঁজ। সোমবার বিকাল পর্যন্ত কোন সন্ধ্যান পাওয়া যায়নি। নূরাবাদ, আহাম্মদপুর, ফরিদাবাদ, মাদ্রাজ এলাকায় নিখোঁজ জেলেদের পরিবারের আহাজারিতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটেছে।

এদিকে ফরিদাবাদ এলাকায় একই বাড়ির ৩ ভাই-ভাতিজার নিখোঁজ হওয়ার খবরে তাদের স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। নূরাবাদ ও আহাম্মদপুর গ্রামের আরও ১১ জনের পরিবারে যেন কান্নার রোল থামছে না।

সোমবার রাত সাড়ে ৮ টায় নিঁেখাজ জেলেদের উদ্ধার তৎপরতা নিয়ে জানতে গেলে উপজেলা নির্বাহি অফিসার রুহুল আমিন বলেন, দুই দিন যাবৎ কোস্ট গার্ড, পুলিশ ও চর মাদ্রাজ, নূরাবাদ ইউপি চেয়ারম্যান সহ সাগরে নিখোঁজ জেলেদের সন্ধান করতে গেলে সাগর প্রচন্ড উত্তাল থাকায় কাঙ্খিত গন্তব্যে যাওয়া সম্ভব হয়নি। এখন পর্যন্ত খোঁজ মিলেনি নিখোঁজ জেলেদের। হতভাগ্য এসব জেলেদের যে কোন মূলে জীবিত উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য যে গত শনিবার সকালে চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের মেঘনার সাগর মোহনায় ভোর ৬ টায় মনির মাঝির ১ টি ট্রলার ও সকাল ৯ টায় নুরাবাদ ইউনিয়নের শাজাহান মাঝির দু’টি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে গভীর সাগরে গেলে আকস্মিক ঝড়ের কবলে পরে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এখন পর্যন্ত ২৮ জেলে নিখোঁজ রয়েছে। সাগর উত্তাল থাকার কারনে উদ্ধার তৎপরতা ব্যবহত হচ্ছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছেন।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...