অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় শিক্ষক পরিবারের উপর হামলা : সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২২ রাত ১০:৩৭

remove_red_eye

৩৯৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামে জমির বিরোধকে কেন্দ্র করে কলেজ শিক্ষকসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে । এঘটনায় মামলা দেয়ায় উল্টো হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার দাবি সভা করেছেন আহত পরিবার ও শিক্ষকরা।
 ভোলা আলতাজের রহমান কলেজের প্রভাষক নুর-ই- আলম পান্নু তার লিখিত বক্তব্যে বলেন, ঈদের আগে গত শুক্রবার তারা তাদের জমিতে আধা পাকা ঘর নির্মান করছিলেন। জয়নাল আবদীনের ছেলে কবির হোসেন, তার দুই শ্যালক আব্দুল হাই, আবু , ছেলে মোঃ সাকিল বহিরাগত সন্ত্রাসী নিয়ে হামলা করে। এ সময় শিক্ষক নূর ই আলম ঘর নির্মানের বাধা দেয়ার কারণ জিজ্ঞেস করতে গেলে তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এতে নুর ই আলমের কানের এক পাশ কেটে যায়।  বাড়ির লোকজনকে এলোপাথারী মারধর করে সন্ত্রাসীরা। সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষক নুর ই আলমের ভাই নুর মোঃ বাচ্চু, অপর ভাই নুর সলেমান বুলু ও ভাইর স্ত্রী রুমা বেগম  এখন বাড়িতে নিরাপত্তা হীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলেও জানান। কেন মামলা করা হয়েছে , এ জন্য তাদের হুমকী দিচ্ছে সন্ত্রাসীরা।
ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনার পর পর প্রধান আসামী কবির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের খোজা হচ্ছে। তবে কবির হোসেনের শ্যালকরা সাংবাদিকদের জানান, ওই জমিতে তাদেরর মালিকা রয়েছে। তারা হামলা করে নি। তবে ঘর তুলতে বাধা দেয়া হয়ে ছিল।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...