অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আরো ৭ জন করোনায় আক্রান্ত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২২ রাত ১০:৫৩

remove_red_eye

৪৩৫

অচিন্ত্য মজুমদার : ভোলায় গত ২৪ ঘন্টায় ৬৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫ জন ভোলা সদর ও দুই জন দৌলতখান উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৯৬২ জনে দাঁড়িয়েছে। বুধবার রাতে সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৭ হাজার ৯৬২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৮১৬ জন। জেলায় বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৪৬ জন। তবে গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে কেউ চিকিৎসা নিতে ভর্তি হয়নি । এপর্যন্ত আইসোলেশন ইউনিটে ২ হাজার ১৪৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ৪০ হাজার ১৮ জনের নমুনা সংগ্রহ করে র‌্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে। ভোলায় করোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত ৯২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭৪ জন, দৌলতখানে ৫ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৫ জন, চরফ্যাশনে ৫ জন ও মনপুরা উপজেলায় এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...