বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই জুলাই ২০২২ বিকাল ০৩:১৬
৪৬১
ভোলায় ওবায়দুল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়নের রুইতা গ্রাম থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ভোলার আলী নগর ইউনিয়নের মৃত আবদুল্লাহর ছেলে ওবায়দুল মঙ্গলবার রাত ৮ টার দিকে বাসা থেকে বের হয়। কিন্তু রাত ১২ টা বাজলেও সে বাড়ি না ফিরলে তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। আজ বুধবার সকালে নিহতের বাড়ির পাশে একটি সুপারি বাগানে গলাকাটা অবস্থায় তার লাশ স্থানীয়রা দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল থেকে নিখোঁজ ওবায়দুলের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তবে কি কারনে এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছে তা পুলিশ উৎঘাটন করতে পারেনি। নিহত ওবায়দুল ভোলা পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো। সে পড়াশুনার পাশাপাশি ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতো।
এদিকে ঘটনা স্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরহাদ সরদার জানান, প্রাথমিক তদন্তে এটি একটি হত্যাকান্ড । এ ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে ভোলা থানায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, দুই দিন আগে ঈদের দিন ১০ জুলাই রবিবার সকালে আলী নগর কুপিয়ে গলাকেটে নাহিদ নামে এক যুবক কে হত্যা করা হয়। এ ঘটনার পরের দিন সোমবার ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে পা বাধা অবস্থায় জয়তুন নেছা নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত