অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই জুলাই ২০২২ রাত ০৯:০৩

remove_red_eye

৪৭২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৯ জন মারা গেছেন। এর আগে গত ৪ জুলাই একদিনে মৃত্যু ছিল ১২ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৬৫৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ২১২ জন, শনাক্ত ১৯ লাখ ৯১ হাজার ৩১ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৬১টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন এক হাজার ৫৪২ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ১৫ হাজার ৮৬০ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৭৯৯টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৭৬১টি। এখন পর্যন্ত এক কোটি ৪৪ লাখ ৫৬ হাজার ৭৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৩ দশমিক ৭৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৬ দশমিক ২২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৭ শতাংশ। স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৪ জন পুরুষ, ৫ জন নারী। তাদের মধ্যে একজনের বয়স ৩১ থেকে ৪০ বছর, ৫১ থেকে ৬০ বছর বয়সী দুজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিন জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন। মৃত্যুবরণকারীদের ৭ জন ঢাকায়, একজন চট্টগ্রামে এবং ময়মনসিংহে ১ জন অবস্থান করছিলেন।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...