অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বৃদ্ধার পা বাঁধা মৃতদেহ উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই জুলাই ২০২২ দুপুর ০২:৪৯

remove_red_eye

৪০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে নিজ ঘর থেকে পা বাধা অবস্থায় জয়তুন নেছা নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার লাশ পুলিশ উদ্ধার করেছে । নিহত জয়তুন নেছা কুঞ্জপট্টি গ্রামের জনৈক শাহ আলমের স্ত্রী। নিহতের ময়না তদন্তের জন্য তার মৃতদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  ভোলা মডেল থানার ওসি (তদন্ত) আরমান জানান, এ ঘটনায় আজ মঙ্গলবার সকাল পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। মামলার প্রস্তুতি চলছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , নিহত জয়তুন নেছার স্বামী শাহে আলম ঢাকায় বেসরকারি চাকুরী করেন। ২ ছেলে ও এক মেয়ে পরিবার নিয়ে আলাদা বসবাস করছেন। তার মালিকানাধীন ভেলুমিয়া কুঞ্জপট্টি গ্রামের ২ দোতলা বাড়ির নিচ তলায় একটি বেসরকারি সংস্থার অফিস ও উপরের তলায় জয়তুন একাই বসবাস করতেন। সোমবার বিকালে ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি গ্রামের বাসিন্দা জয়তুন নেছার মরদেহ নিজ ঘরের দোতলায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্বজনরা। এ সময় জয়তুন নেছার পা বাঁধা মরদেহটি উদ্ধার করে। এসময় ঘরের আলমিরা ভাংচুর ও মালামাল চুরির ঘটনা ঘটে বলে সূত্র জানিয়েছে। নিহতের ছেলে মো. হেলাল সাংবাদিকদের জানান, তার মা দীর্ঘদিন যাবত একাই ওই ঘরে বসবাস করতেন। পরিকল্পিতভাবে কেউ হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন। এদিকে খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। 
 
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম গনমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে মনে হচ্ছে। নিহতের শরীর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হবে।
 
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...