দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৮ই জুলাই ২০২২ রাত ১০:৪৩
৪৫৯
দৌলতখান সংবাদদাতা : কোরবানির গরু কিনতে গিয়ে ভোলার দৌলতখানে মো: ইকবাল হোসাইন (৪০) নামের এক কোরআনে হাফেজ চারদিন ধরে নিখোঁজ রয়েছে। তাঁর সন্ধান ও উদ্ধার চেয়ে এলাকাবাসী এবং স্বজনরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। আজ শুক্রবার দুপুর আড়াইটায় ঘন্টাব্যাপী পৌর এলাকার সুকদেব মোড় সড়কে এ কর্মসূচি পালন করা হয়। নিখোঁজ হাফেজ মো: ইকবাল হোসাইন পৌরসভা ২ নং ওয়ার্ডের হাফেজ আবদুল হামিদের ছেলে। এসময় মানববন্ধনে বক্তৃত্তা করেন, নিখোঁজ মো: ইকবাল হোসাইন-এর ভাই আফসার, আদনান ও ভগ্নিপতি মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন সহ অনেকে।
স্বজনরা বলেন, গত মঙ্গলবার (৫জুলাই) দুপুরে কোরআনে হাফেজ মো: ইকবাল হোসাইন কোরবানির গরু কিনার জন্য বাসা থেকে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। আত্মীয়স্বজনসহ অনেক জায়গায় খোঁজার পরও তাঁর সন্ধান পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটিও বন্ধ। এ নিয়ে তাঁরা দুশ্চিন্তায় আছেন। এ ঘটনার পরদিন বুধবার দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নিখোঁজ হাফেজ মো: ইকবাল হোসাইন-এর বাবা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাফেজ মো: ইকবাল হোসাইনের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট। তাঁর মাথার চুল ও দাড়ি কালো রঙের। বাসা থেকে বের হওয়ার সময় তাঁর পরনে আকাশি রঙের পাঞ্জাবি- সাদা পায়জামা এবং মাথায় টুপি ছিল।
দৌলতখান থানার ওসি বজলার রহমান বলেন, নিখোঁজ ব্যক্তি হাফেজ মো: ইকবাল হোসাইনকে উদ্ধার করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত