অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

হেনোলাক্স গ্রুপের এমডি ও পরিচালক গ্রেপ্তার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই জুলাই ২০২২ রাত ১০:৫৬

remove_red_eye

৬৪৩

জাতীয় প্রেসক্লাব চত্বরে গাজী আনিস নামের এক ব্যবসায়ীর গায়ে আগুন দিয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির (হেনোলাক্স গ্রুপ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল আমিন ও পরিচালক ফাতেমা আমিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরার বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম  ইমরান খান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নুরুল আমিন ও ফাতেমা আমিনকে রাজধানীর শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।

গত ৪ জুলাই বিকেল ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবের ফটকের ভেতরে নিজের গায়ে আগুন দেন গাজী আনিস। আশপাশ থেকে লোকজন ছুটে গিয়ে আগুন নেভান। কিন্তু আগুন ততক্ষণে তার পোশাক সম্পূর্ণ পুড়ে যায়।

শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়া আনিসকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় হেনোলাক্স গ্রুপের এমডি নুরুল আমিন ও পরিচালক ফাতেমা আমিনের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে শাহবাগ থানায় মামলা করেন আনিসের ভাই নজরুল ইসলাম।

৫০ বছর বয়সী গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ায়। তিনি ঠিকাদারি ব্যবসায় যুক্ত ছিলেন। গাজী আনিস একসময় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আরও...