অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১১ই মে ২০২৬ | ২৭শে বৈশাখ ১৪৩৩

শিক্ষক হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জুলাই ২০২২ বিকাল ০৪:৫০

remove_red_eye

৩৩২

 ঢাকার সাভারে প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পড়িয়ে  লাঞ্ছিত করার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২জুলাই) বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন ভোলার সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
 
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জেলার প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় তাঁরা শিক্ষককে পিটিয়ে হত্যা ও লাঞ্ছনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি ভোলা জেলা শাখার সভাপতি মীর আমির হোসেন, আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন, শান্তিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফায়েল আহমেদ, রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন তালুকদার, বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশালের সাংগঠনিক সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু, নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক জুন্নু রায়হান, বাংলা বাজার ফাতেমা খানম কলেজের প্রভাষক অমিতাব অপু, ধ্রুব হালদার, ওবায়দুল হক কলেজের সহ. অধ্যাপক মো. বাছেদ হোসেন, শিক্ষক মুসা কালিমুল্লাহ, পীযুষ কান্তি হালদার প্রমূখ।
 
বক্তারা বলেন, শিক্ষকদের সুরক্ষার জন্য আলাদা আইন না থাকায় বিভিন্ন সময়ে শিক্ষকরা হামলা ও লাঞ্ছনার শিকার  হচ্ছে। এছাড়াও এর সাথে জড়িতদের সঠিক বিচার না হওয়ায় দিন দিন এটি বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ঢাকার সাভারে প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পরিয়ে  লাঞ্ছিত করা হয়েছে। এর সাথে জড়িতদের শুধু গ্রেফতার দেখতে চাই না, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে করে ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা: মির্জা ফখরুল

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা: মির্জা ফখরুল

জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর তথ্য যাচাইয়ের নির্দেশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর তথ্য যাচাইয়ের নির্দেশ

সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে: রিজভী

সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

শপথ নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের

শপথ নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের

নাটকীয়তার পর যেভাবে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়

নাটকীয়তার পর যেভাবে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়

আরও...