অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

"রৌপ্য ইলিশ" অ্যাওয়ার্ড পেলেন প্রফেসর পারভীন আখতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জুন ২০২২ বিকাল ০৫:০৭

remove_red_eye

৬১৬

এম শরীফ আহমেদ।।  বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ "রৌপ্য ইলিশ" অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ভোলা জেলা রোভার কমিশনার,ভোলা ওপেন স্কাউটস গ্রুপ এর প্রতিষ্ঠাতা ও ভোলা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতারকে। 
 
স্কাউট আন্দোলনের সম্প্রসারণ ও সার্বিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখায় গত ২৭জুন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান।
 
এমন অ্যাওয়ার্ড পাওয়ায় ভোলার বিভিন্ন পেশার মানুষ বিষয়টিকে স্যোশাল মিডিয়া ফেসবুক এ শেয়ার করেন।
 
ভোলা জেলা রোভারের সম্পাদক মোঃ কামাল হোসেন বলেন,একজন নারী হয়ে পারভীন আখতার ম্যাডাম নিরলসভাবে যে সামাজিক কাজগুলো করছেন তা সত্যিই প্রশংসনীয়।ভোলা জেলার স্কাউটসকে তিনি যেভাবে আগলে রেখেছেন তা বলে শেষ করা যাবেনা।তার কাজে আমরা সবাই মুগ্ধ।আমরা কাজ করতে করতে বেশিরভাগ সময় হাঁপিয়ে উঠি। কিন্তু তাকে কখনো দেখিনি হাঁপিয়ে উঠতে। 

প্রফেসর পারভীন আখতার বলেন,আসলে যেকোনো কাজ করতে হলে সেটার প্রেমে পড়তে হয়।সোজাসাপ্টা বলতে গেলে আমি স্কাউটসের প্রেমে পড়ে গেছি।আমি কর্মরত অবস্থায়ও শত ব্যস্ততার মাঝেও স্কাউটিংয়ের নানা কাজকর্ম করেছি। অবসরে এসেও আমি কোনো বসে নেই।প্রতিনিয়ত আমি আমার ভালোলাগার কাজটা করছি। আর আমি কখনো অ্যাওয়ার্ড পাওয়ার আশায় কাজ করিনি। ভালো লাগা থেকেই এসব করে যাচ্ছি। মৃত্যুর আগ পর্যন্ত এমন সামাজিক কাজ করে যেতে চাই। 

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...