অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জুন ২০২২ সকাল ১০:১৭

remove_red_eye

৪৩৮

 ভোলার বোরহানউদ্দিনের পৌর এলাকার জয়া সড়কের বায়তুল আমান জামে মসজিদের কাছে রাস্তায় বালুর পাইপ ক্রচিংয়ের উচ্চতার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রুহান(১৩) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া একই স্থানে আরেক মোটর সাইকেল আরোহী বিআরডিবির জুনিয়র অফিসার সাহাবুদ্দিন সবুজ গুরুতর আহত হয়। রবিবার রাত সাড়ে ৯ টা ও ১১ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

রুহান উপজেলার কুতুবা ইউনিয়নের চার নাম্বার ওয়ার্ডের জসিমউদ্দিন মাতাব্বরের ছেলে।
দুর্ঘটনার শিকার স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, রুহান রবিবার রাত ১১ টার দিকে বাসায় ফিরছিলেন। ওই দিনই স্থাপন করা রাস্তায় বালুর পাইপ ক্রচিংয়ের উচ্চতার কারণে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রুহান ছিটকে পড়েন। তাঁর মাথার কয়েকটি স্থান ফেটে যায়। রাতেই রুহানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত তিনটার দিকে ওই হাসপাতালে রুহান মারা যায়।

ওইদিন রাত সাড়ে ৯ টার দিকে সাহাবুদ্দিন সবুজ কুতুবা পাঁচ নাম্বার ওয়ার্ডে তাঁর বাসায় ফিরছিলেন। ওই সময় একই স্থানে একই রকম দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ওই স্থান থেকে চিকিৎসকরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিলে ওই হাসপাতালে নেয়া হয়েছে। বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির জানান, দুর্ঘটনার সংবাদ শুনেছি তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি ।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...