অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় কোস্ট ফাউন্ডেশনের সিপিআই প্রকল্পের জনপ্রতিনিধি ও নাগরিক ফোরামের সাথে প্রকল্প কর্মীদের সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জুন ২০২২ সকাল ১০:০৯

remove_red_eye

৫৯২

ভোলায় কোস্ট ফাউন্ডেশন সিপিআই প্রকল্পের উদ্যোগে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি ও সচিব এবং নাগরিক ফোরামের সাথে প্রকল্প কর্মীদের সার্বিক সভা ২০২২ অনুষ্ঠিত ।  ২৭ জুন সোমবার কোস্ট ভোলা সদর সেন্টার মিলনায়তনে ফাউন্ডেশন নাগরিক ফোরামের জেলা সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের স্থানীয় সরকার  বিশেষজ্ঞ ও কোষ্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডকটর তোফায়েল আহমেদ।

কোস্ট সিপিআই প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাফিয়া খাতুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সভাপতি মামুন আল রশিদ, লর্ড হার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, উত্তর দিঘলদী ইউপি চেয়ারম্যান হোসেন মনসুর, চর সামাইয়া ইউপি চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন, পূর্ব ইলিশা  ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মাস্টার, ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন এবং উত্তর দিঘলদী ইউপি সচিব রিয়াজ উদ্দিন ও সদর উপজেলার নাগরিক কমিটির সভাপতি মোকাম্মেল হক মিলন, দৌলতখান উপজেলা নাগরিক ফোরামের সম্পাদক আলাউদ্দিন রতন প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সিপিআই ভোলা প্রকল্প সমন্বয়কারী ফজলুল হক এবং সিপিআই ভোলার মনিটরিং অফিসার মো মনিরুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় প্রধান অতিথির ডক্টর তোফায়েল আহমেদ বাংলাদেশের স্থানীয় সরকার প্রেক্ষিত ও প্রক্ষেপণ বিষয়গুলো তুলে ধরে তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদকে কার্যকর প্রতিষ্ঠায় অবদান রাখার বিষয় তুলে ধরেন।

তিনি স্থানীয় সরকার কে গতিশীল রাখার জন্য পাঁচটি সুপারিশ করেন তার মধ্যে উল্লেখযোগ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও স্থানীয় সরকারী প্রশাসনিক দপ্তর  গুলোর দ্বৈত ভূমিকায় অবসান ঘটিয়ে একীভূত একটি শাসন ও সেবা কাঠামো গড়ে তোলার নীতিমালা গ্রহণ করার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন স্থানীয় সরকার ও স্থানীয় উন্নয়নে কেন্দ্রীয় সরকারের প্রকল্প ভিত্তিক উন্নয়ন ও অর্থায়নের পাশাপাশি অঞ্চল ভিত্তিক অর্থ ও পরিকল্পনা চালু করা হোক।এ সভায় ইউপি চেয়ারম্যান ও সচিবগণ তাদের পরিষদের জন্য  এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন ও কেন্দ্রীয় প্রশাসনের বরাদ্দ বৃদ্ধির জন্য অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি





ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

আরও...