বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে জুন ২০২২ রাত ১০:৪০
৪৩৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার সংগীত জগতের তারকা ভূপেন খ্যাত শিল্পী মঞ্জুর আহমেদ সম্প্রতি তার দু’চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছেন। চোখের নার্ভ ড্যামেজ হয়েছে। বর্তমানে তিনি কিছুই দেখতে পান না। আর্থিক অস্বচ্ছলতার জন্য তার উন্নত চিকিৎসা করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছিল না। এমন অবস্থায় শুক্রবার তার খোজ খবর নিতে বাড়িতে যান জেলা আওয়ামী লীগের সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। জেলার অভিভাবক, সা্েবক মন্ত্রী তোফায়েল আহমেদের নির্দেশে মঞ্জুর আহমেদের উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই শংকর নেত্রালয়ে নেয়ার সার্বিক উদ্যোগ নেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিদের পাশে আওয়ামী লীগ রয়েছে বলেও জানান সম্পাদক বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, সুরেরধারা সংগঠনের সভাপতি উত্তম ঘোষ, ভোলা থিয়েটারের সভাপতি নাসির লিটন, ভোরের পাখি সংগঠনের সভাপতি সরমিন জাহান শ্যামলী, শিল্পী রেহানা ফেরদৌস, শিল্পী মৃদুল দে, আঁখি পাল, আবৃত্তি শিল্পী খাদিজা আক্তার স্বপ্না , আবৃত্তি ও নাট্য শিল্পী অতনু করঞ্জাই, বিহঙ্গ সাহিত্য গোষ্ঠীর সম্পাদক গালিব ইবনে ফেরদৌস, ভোলা থিয়েটারের সম্পাদক আবিদুল আলম, শিল্পী শাহীন আফসার, তবলা শিল্পী ভাস্কর মজুমদার, আশিষ দে, শিল্পী জাফরি আহমেদ পলাশসহ শিল্পকলা একাডেমীর শিল্পীরা। এদিকে মনজুর আহমেদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নেয়ায় জেলার অভিভাবক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ও আওয়ামী লীগের নব নির্বাচিত সম্পাদক মইনুল হোসেন বিপ্লবের প্রতি কৃতজ্ঞতা জানান ভোলার সাংস্কৃতিক অংঙ্গনের ব্যক্তিত্বরা।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত