অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় গলাকাটার গুজব ছড়ানো ৪ ব্যক্তি শনাক্ত,আটককৃত ১ জনকে জেল হাজতে প্রেরণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই জুলাই ২০১৯ রাত ১১:২৩

remove_red_eye

৮৪২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গলাকাটা ও ছেলে ধরা গুজবের অপপ্রচার ছড়িয়ে পড়ে। এতে করে শিশুদের অভিভাবক ও ছাত্রছাত্রীদের মাঝে তীব্র আতংক ছড়িয়ে পড়ে। তবে অবশেষে মাথাকাটার অপপ্রচারের সাথে যুক্ত ৪ জনকে ভোলার পুলিশ সনাক্ত করেছে। এর মধ্যে ১ যুবককে পুলিশ গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরন করা হয়। তবে অন্য ৩ জনকে এখনো আটক করা সম্ভব হয়নি। তাদের একজন দেশের বাইরে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কয়সার সাংবাদিক সম্মেলন করে এসব তথ্য জানান।
পুলিশ সুপার আরো জানান, গত ৬ জুলাই থেকে একটি চক্র ফেসবুকে পদ্মা সেতুর জন্য এক লক্ষ মাথা কাটা লাগার গুজব ছড়িয়ে পড়লে ভোলায় শিশুসহ শিক্ষার্থীদের মধ্যে আতংক দেখা দেয়। তার পর থেকে গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করে। এর মধ্যে ভোলা জেলায় ৩ জন ও দুবাইতে ১ জনকে সনাক্ত করা হয়। এদের মধ্যে চরফ্যাসন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর নিউটন এলাকার রাস্তা থেকে বুধবার দুপুরে কৃষক মো: আলী হাওলাদারের পুত্র আঃ শহিদ হাওলাদার (৩০) কে পুলিশ গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি ব্যাগ ও মোবাইল উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রথমে আটককৃত যুবক শহিদ অস্বীকার করে এবং তার মোবাইলের ম্যাসেঞ্জার ও ফেসবুক সফটওয়ার মুছে ফেলে। পরবর্তীতে তা ইনষ্টিল করা হলে তার ফেসবুকে ও ম্যাসেঞ্জারে কল্লাকাটার গুজব ছড়ানোর সত্যতা পাওয়া যায় এবং সব স্বীকার করে। আটককৃত যুবক তার পিতার সাথে কৃষি কাজে সহায়তা করতো।
পুলিশ সুপার আরো জানান, গুজব ছড়ানোর সাথে জড়িত অন্যন্যরা পালিয়ে গেছে। তাদের এক জন বর্তমানে চট্রোগ্রামে অবস্থান করছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন। চরফ্যাসন থানার ওসি সামসুল আরেফিন জানান, আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে। আগামী সপ্তাহে এ ব্যাপারে শুনানী হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মীর মো: শাফিন আহমেদ,মো: রাসেলুর রহমান,সিনিয়র সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো: সাব্বির হোসেন, চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন, ডিবি ওসি শহিদুল ইসলাম, ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার সম্পাদক মো: হাবিবুর রহমান, প্রবীন সাংবাদিক আবু তাহেরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...