অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জুন ২০২২ রাত ১১:১৭

remove_red_eye

৬৭০

এম শরীফ আহমেদ।। ভোলার মনপুরা উপজেলার ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২সালের এস.এস.সি পরীক্ষার্থীদের  বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮জুন) প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
 
ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজিরহাট সরকারি  মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন, গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুস,ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য মোঃ মাহবুবুর রহমান,পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলম প্রমূখ। 
 
বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠান করা হয়।দোয়া ও মোনাজাত অনুষ্ঠানটি পরিচালনা করেন 
হাজী আবুল খায়ের জামে মসজিদের ইমাম মৌলভী মোঃ রফিকুল ইসলাম । 
 
বক্তব্যে বক্তারা বলেন, আমরা যতই শিক্ষিত হই না কেন,আমাদেরকে আগে মানবিক মানুষ হতে হবে।আজকে তোমরা যারা বিদায় নিচ্ছো,এটা তোমাদের বিদায় না।এটা হচ্ছে তোমাদের জীবনের পরবর্তী ধাপের একটি অংশ। এস.এস.সি পরীক্ষা হচ্ছে একজন শিক্ষার্থীরা অন্যতম পরীক্ষা। এ পরীক্ষা থেকে শিক্ষার্থীদের সামনের ভবিষ্যত অনেকটা নির্ধারণ করা হয়।
 
বক্তারা আরও বলেন,পড়াশোনা হচ্ছে জমিতে  ফসল চাষের মতো। জমিতে যত পরিচর্যা করা হয় ফসলও তত ভালো হয়।আশা করি তোমরা তোমাদের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করবে এবং পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে আসবে।পাশাপাশি তোমাদের জন্য দোয়া করি তোমরা যেনো এখান থেকে অনেকে বের হয়ে ডিগ্রি অর্জন করে দেশের সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দিতে পারো।
 
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহাজাহান। 
 
এ সময় উপস্থিত ছিলেন ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন (ফারুক), আবদুল ওয়াদুদ, নুরে আলম (জিল্লু),মোঃ মনিরুজ্জামান, সঞ্জয় চন্দ্র দাস,মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক,শিক্ষাবিদ,সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...