অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


মহানবী (স.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভোলায় বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই জুন ২০২২ রাত ১০:২৯

remove_red_eye

৪৮৮



বাংলার কণ্ঠ প্রতিবেদক :  মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদে ভোলায় বিশাল এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ।  শুক্রবার (১৭জুন) জুমার নামাজের পর শহরের হাটখোলা মসজিদ চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
 প্রতিবাদ সভায় ভোলা জেলা মুসলিম ঐক্য পরষদের সভাপতি সভাপতি মাওলানা আব্দুর রহমান খান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরী, মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন, মাওলানা আতাউর রহমান মোমতাজী, আলহাজ্ব মুফতি আহাম্মদ উল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, যুগ্ম সম্পাদক মাওলানা মো. মিজানুর রহমান, দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন,মুসলিম ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা, খলিফাপট্টি মসজিদের খতিব মাওলানা মো. মুজির উদ্দিন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হজরত মোহাম্মদ (সা.) ও উম্মুল মুমিনীন হযরত আয়শা( রা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল উদ্বত্যপূর্ণ মন্তব্য করে সীমালঙ্ঘন করেছে। তাদের দ্রæত গ্রেফতার ও সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। একই সাথে ভারতে মুসলমানদের উপর নির্যাতন, ঘর-বাড়ী ভাঙচুর, অগ্নিসংযোগ বন্ধের দাবিতে জানান। এছাড়াও মহানবী (স.) ও হযরত আয়শা (রা.) কে নিয়ে যে মন্তব্য করেছে তার বিরুদ্ধে বাংলাদেশের সংসদে নিন্দা প্রস্তাবের দাবি জানান তাঁরা।

সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মুসল্লী অংশগ্রহন করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...