অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি শাওনের পিতা নুরুল ইসলাম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই জুলাই ২০১৯ রাত ০৯:৫৩

remove_red_eye

৯২১

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে লাখো মানুষের অশ্রæ নয়নের ভালবাসায় চিরনিদ্রায় শায়িত করা হয়েছে ভোলা-৩ আসনের এমপি ও রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলাম চৌধুরীকে। শুক্রবার জুমাবাদ ভোলার লালমোহন উপজেলা হাই স্কুল মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগপূর্ন আবহাওয়ার মধ্যে মুসল ধারে বৃষ্টি উপেক্ষা করে জানাযায় হাজার হাজার মুসল্লিদের ঢল নামে।
জানাজায় ঢাকা থেকে মোবাইল কনফারেন্সে শোক প্রকাশ করে বক্তব্য রাখেন, সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ । এ সময় তিনি বলেন, শাওনের পিতা একজন ভাল মানুষ ছিলেন। ভালো মানুষ সবসময় শ্রদ্ধার পাত্র হন। ভালো মানুষের প্রয়োজন আছে। এছাড়াও বক্তব্য রাখেন ,ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, সাবেক সংসদ সদস্য মেজর (অবঃ) জসিম উদ্দিন, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামী সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা,লালমোহন পৌর মেয়র এমদাদ হোসেন তুহিন প্রমুখ ।
উল্লেখ্য,গত বুধবার ভোর ৪টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে নূরুন্নবী চৌধুরী শাওনের পিতা নুরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল করেন। বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা মগবাজার মধুবাগ স্কুল মাঠে প্রথম নামাজের জানাযা এবং সাড়ে ১০টায় বায়তুল মোকাররমে দ্বিতীয় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এর পর লালমোহনের উদ্দেশ্যে নিয়ে আসা হলে শুক্রবার জুমাবাদ তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...