অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩


ভোলায় ছাগল পালন করে বিলকিস বেগমের বছরে আয় ২ লাখ টাকা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই জুন ২০২২ রাত ১১:১৫

remove_red_eye

১১২৩





জুয়েল সাহা বিকাশ : প্রায় ১২ বছর আগে বিলকিস বেগম (৪৫) এর স্বামী মোঃ ছাদেক দিন মজুরের কাজ করতেন। স্বামীর সামান্য আয়ে তাদের তিন ছেলে ও এক মেয়ের নিয়ে সংসার অনেক দুঃখ কষ্টে কাটাতো। ঠিকমত তিন বেলা খাবারও খেতে পারতেন না। এরপর বিলকিস বেগম তার স্বামীর কাছে একটি ছাগল কিনে দেওয়ার জন্য বায়না ধরেন। পরে তার স্বামী ধারদেনা করে স্ত্রীর জন্য একটি ছাগল ক্রয় করে দেন। আর ওই একটি ছাগল লালন পালন করে বাড়তে থাকে ছাগলের সংখ্যা। দিন দিনই বড় হতে থাকে তার ছাগলের খামারটি। আর সাথে সাথে তার দুঃখ কষ্টও দুর হয়ে যায়। বর্তমানে প্রতিবছর ১৫/২০ টি ছাগল বিক্রি করে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা আয় করেন তিনি। এখনও তার খামারে ছোট বড় মিলে ২০ টি ছাগল রয়েছে।
বিলকিস বেগম ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তুলাতুলি গ্রামের চৌকিদার বাড়ির মোঃ ছাদেক চৌকিদারের স্ত্রী।
বিলকিস বেগম জানান, তার বিয়ের পর থেকে স্বামী মোঃ ছাদেক দিন মজুরের কাজ করে সংসার পরিচালনা করতো। একে একে তাদের ঘরে তিন সন্তান ও এক মেয়ে জন্ম গ্রহণ করে। সংসার বড় হওয়ার সাথে সাথে খরচও বাড়তে থাকে। কিন্তু স্বামীর সামান্য আয়ে ঠিকমত সবাই ভাত খেতে পারতেন না। অনাহারেরও কাটিয়েছেন অনেক দিন। প্রায় ১২ বছর আগে তিনি এলাকার কয়েকজন নারীকে দেখেন তারা ছাগল ও গরু পালন করে বেশ ভালো টাকা আয় করছেন। এরপর বিলকিস বেগম স্বামীকে একটি ছাগল ক্রয় করে দিতে অনুরোধ করেন। পরে তার স্বামী ধার-দেনা করে ভোলা সদর উপজেলার ইলিশা বাজার থেকে একটি ছাগল ক্রয় করে দেন। সংসারের পাশাপাশি তিনি ওই ছাগল লালন পালন করতে থাকেন। ৩/৪ মাস পর ওই ছাগলের দুইটি বাচ্চা হয়। এরপর আবারও ছয় মাস পরে আরো দুইটি বাচ্চা জন্ম দেয় ছাগলটি। এভাবে কয়েক মাস পর পর তার ছাগলের সংখ্যা বাড়তে থাকে। আর বিক্রিও করতে থাকেন তিনি।
তিনি আরো জানান, ছাগল পালনের দুই বছরের মধ্যে তার আর্থিক অবস্থা পরিবর্তন হয়ে যায়। তখন স্বামীর আয়ের উপর তার সংসার নির্ভর করতো না। ছাগল বিক্রি টাকা দিয়ে তিনি সংসার পরিচালনা করার পাশাপাশি কিছু টা জমিয়ে রাখতেন। প্রায় ৬/৭ বছর আগে তার বড় দুই ছেলে মোঃ হোসেন ও মোঃ শরীফকে বিয়ে করার। এরপর তাদের জন্য নতুন করে দুইটি ঘর নির্মাণ করে দেন। এরপর দুই বছর পর আবার প্রায় ৫ বছর আগে একমাত্র মেয়ে নাজমা বেগমকে প্রায় ২ লাখ টাকা খরচ করে বিয়ে দেন। তখন তিনি মেয়ের বিয়ের টাকার জন্য মাত্র ৮ টি ছাগল বিক্রি করেন। পরে তার অন্য ছেলে আতিককেও বিয়ে করার। তার তিন ছেলেই জেলে পেশায় নিয়োজিত। ছেলেরা আয় রোজগার করায় এখন তিনি আগের মত সংসারের টাকা খরচ করেন না। তবে মাঝে-মধ্যে ছাগল বিক্রির কিছু টাকা খরচ করেন আর বাকী টাকা সব সন্তানদের ভবিষ্যতের জন্য জমা করছেন। বর্তমানে তিনি প্রতি বছরই ১৫/২০ টি ছাগল বিক্রি করেন প্রায় ২ লাখ টাকা।
বিলকিস বেগমের স্বামী মোঃ ছাদেক চৌকিদার জানান, প্রায় ১২ আমার স্ত্রীর অনুরোধ করে আমাকে বলে আমরা তো অনেক অভাবে আছি। আমাদের গ্রামের অনেক নারীরা ছাগল পালন করে অভাব দূর করেছে। আমাকেও একটা ছাগলের বাচ্চা কিনে এনে দেন, আমিও দেখি অভাব দূর করতো পারি কিনা। তখন তার কথামত ধার করে আমি সাড়ে ৩ হাজার টাকা দিয়ে একটি ছাগল ক্রয় করে দেই। বর্তমানে আমার সংসার কোন অভাব নেই। আমরা অনেক ভালো আছি।  
স্থানীয় বাসিন্দা মোঃ আবু মুছা জানান, আমরা ছোট বেলায় দেখেছি বিলকিল বেগমের সংসার অনেক কষ্টে চলতো। ছাগল পালা শুরু করার পর থেকে তার অবস্থা ভালো হতে শুরু করেছে। বর্তমানে তার সংসার কোন অভাব নেই। অনেক সুখের সংসার তার। এছাড়াও বিলকিস বেগমের সফলতা দেখে আমাদের গ্রামে অনেক নারীরা এখন সংসারের কাজের পাশাপাশি ছাগল পালন করে আয় করছেন।
ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল জানান, বিলকিস বেগমের মত অনেক নারী-পুরুষরা ছাগল পালন করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। আমরা জেলা প্রণিসম্পাদ এর পক্ষ থেকে তাদের বিভিন্ন সময় প্রশিক্ষণসহ সব ধরণের সহযোগী করে আসছি।





ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...