অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে ভোলায় প্রশিক্ষণ কর্মশালা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুন ২০২২ রাত ১১:০৫

remove_red_eye

৩৮৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে ভোলায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকালে  ভোলা  সদর উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে   কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।

ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম এর সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজীব আহমেদ,ভোলা সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ,সহকারী কমিশনার ( ভূমি) মো: আলী সুজা, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউটিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম, ভোলা প্রেস ক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু,সহকারী প্রেগাম অফিসার মিঠুন চক্রবর্ত্তী প্রমুখ।

প্রধাননমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগের বিষয়ে তুলে ধরেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম।কর্মশালায় বক্তারা বলেন,২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর  ১০টি উদ্ভাবনী উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ, ডিজিটাল বাংলাদেশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও আশ্রায়ণ প্রকল্পের মতো উদ্যোগ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।
কর্মশালায় সরকারি ও  বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি,রাজনৈতিক দলের নেতৃবিন্দ, ধর্মীয় প্রতিষ্ঠান,এনজিও, বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর সাংবাদিকসহ বিভিন্ন  শ্রেণি ও পেশার অর্ধশত ব্যক্তি অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ- একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ন প্রকল্প ,ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে-ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য,সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা ও বাস্তবায়নে সমস্যা চিহ্নিতকরণ এবং প্রচারে করনীয় সংক্রান্ত পরামর্শ দেওয়ার পাশাপাশি দলগত কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...