বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই জুলাই ২০১৯ রাত ১০:৪৩
৯৫১
আমিনুল ইসলাম, চরফ্যাশন থেকে: ভোলা চরফ্যাশন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় মৃত সাত জেলের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৯ টায় জিন্নাগড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের নুরু মিয়া মহাজন বাড়ির দরজার মসজিদ প্রাঙ্গনে নিহত পাঁচ জেলে এবং অন্য দুই জনের বাড়ি সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে স্ব স্ব পরিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। নিহত সাত জেলে হলেন, কামাল হোসেন, অলিউল্লাহ, অজিউল্লাহ, মোঃ মাসুদ, বাবুল মিয়া, জাহাঙ্গীর আলম এবং শামসুদ্দিন পাটোয়ারী। এদিকে উপজেলা প্রশাসন থেকে জেলেদের মৃতদেহ গ্রহন করে স্ব স্ব গ্রামে নিয়ে গেলে সর্বত্র নেমে আসে শোকের ছায়া। তাদের শেষ বারের মতো এক নজর দেখতে ছুটে আসেন সর্বস্তরের জনতা। তাদের আত্মীয় স্বজনের আহাজারিতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। সকলকে কাঁদিয়ে চলে গেলেন এমন দেশে, যেখানে মানুষ একবার গেলে আর ফিরে আসেনা।। ট্রলার ডুবির ৮ দিন অতিবাহিত হলে নূরাবাদ এলাকার নিখোঁজ শাজাহান মাঝির ট্রলারের ১৪ জেলের এখনও সন্ধান মিলেনি।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান ,নিহত জেলেদের প্রত্যেক পরিবারকে দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয় থেকে দাফনের জন্য ২৫ হাজার টাকা এবং আহত জেলেদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়াও মৎস্য ও প্রানি সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে নিহত জেলেদের প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা অনুদানের আশ্বাস দেওয়া হয়। অন্যদিকে রসুলপুর ইউনিয়নের নিখোঁজ জেলে পরিবারের মধ্যে এক বস্তা চাল সহ অন্যান্য খাবার সামগ্রী বিতরন করেন রসুলপুর ইউপি চেয়ারম্যান জাহিরুল ইসলাম পন্ডিত।
উল্লেখ্য গত ৪ জুলাই চরফ্যাশন সামরাজ মৎস ঘাট থেকে ছেড়ে যাওয়া ট্রলারের মধ্যে ৬ জুলাই বঙ্গোপসাগরে হঠাৎ জড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ৩ ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ২৯ জেলে নিখোঁজ হন। বুধবার সকালে কক্সবাজার উপকূলে ৭ জেলের মৃত দেহ এবং ২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। জীবিত ২ জেলে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত