লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই জুন ২০২২ রাত ১১:১৭
৪৯০
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুক জোড়া লাগা দুই যমজ কন্যা শিশুর জন্ম দিয়েছেন সাহিদা বেগম নামের এক প্রসূতি। জন্মের পরপরই মারা যায় শিশু দুইজন। জন্মের পর দেখা যায় শিশু দুই জনের লিভার ও খাদ্যনালী বাহিরে বের হয়ে রয়েছে। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন, খাদিজা আফরোজ ও ¯েœহ লতা হালদারের প্রচেষ্টায় এ দুই যমজ কন্যা শিশুর জন্ম হয়। যমজ ওই দুই কন্যা শিশু প্রসব করা সাহিদা উপজেলার চরভূতা ইউনিয়নের লেঙুটিয়া এলাকার মাহমুদ হাওলাদার বাড়ির শাহাবুদ্দিনের স্ত্রী।
শাহাবুদ্দিন জানান, গত বছর খানেক আগেও একজন মৃত কন্যা শিশু জন্ম দেয় তার স্ত্রী। এবারও এক সঙ্গে দুইজন মৃত শিশুর জন্ম হয়েছে। ঠিক কি কারণে এমনটা হচ্ছে তার সঠিক ধারণা করতে পারছেন না শাহাবুদ্দিন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন বলেন, হাসপাতালে আনার ১০ মিনিটের মধ্যে ওই নারী দুইজন যমজ শিশু প্রসব করেন। তবে দু’জনই মৃত ছিল। আবার এদের বুক জোড়া লাগা ও লিভার-খাদ্যনালীও বাহিরে ছিল। অন্যদিকে গর্ভে আসার সাড়ে ৬ মাসের মাথায় জন্ম হয় শিশুদের।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মহসিন খান বলেন, কনজেনিটাল এ্যানমালিসের কারণে এমন শিশুর জন্ম হয়েছে। খবর শুনে আমি শিশু দু’জনকে দেখেছি। আমাদের কর্তব্যরত নার্সরা এ ব্যাপারে যথেষ্ট আন্তরিক ছিল।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত