বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই জুন ২০২২ রাত ১১:৫৭
৩৮৯
ভোলা-বরিশাল সীমান্তবর্তী এলাকায় চর দখলকে কেন্দ্র দুই গ্রæপের সংঘর্ষে সাত পুলিশসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চার জন রাত ৯টার দিকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকী ৩জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ২৮ রাউন্ড ফাকা গুলি ছুড়েছে। বৃহস্পতিবার (০৯জুন) দুপুর ২টার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর চটকিমারা ও বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এ হমালার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরের দিকে মেহেন্দীগঞ্জের শ্রীপুর ইউনিয়নের রুবেল কাজীর গ্রæপ ভোলার সীমানায় এসে ঘর তুলতে ছিলেন। এসময় ভোলার চর চটকিমারা এলাকার বাসিন্দারা তাদের বাঁধা দিলে দুই গ্রæপরে মধ্যে সংঘর্ষ বাধে। পরে চর চটকিমারা পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করলে তাঁরা পুলিশ ওপর হামলা চালায়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে ২৮ রাউন্ড ফাকা গুলি ছুড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। তবে এ সংঘর্ষের ঘটনায় ৭পুলিশসহ উভয় গ্রæপের ২০জন আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন, ভেদুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ইনজামুল হোসেন(২৯), চর চটকিমারা পুলিশ ক্যাম্পের সদস্য আরিফ(২৫), আলিম(২৪), সাগর(২৪), পিয়াল রোগা(২৪), শ্রী সুজয়(২৪), শফিউর(২৫)।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর ধরে শ্রীপুরের রুবেল কাজি প্রায়ই ভোলার চর চটকিমারা সীমানায় প্রবেশ করে মানুষের ঘরবাড়িতে অগ্নিসংযোগসহ লুটপাট করে আসছে। রুবেল কাজির হামলা ও লুটপাটের ঘটনায় চরের বাসিন্দারা অতিষ্ট হয়ে চরে পুলিশ ক্যাম্পে স্থাপনের দবি করেন। তাদের দাবির প্রেক্ষিতে চলতি বছরে ওই চরে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। এর পরও রুবেল কাজির হামলা ও দখলের ভয়ে আতঙ্কে থাকেন চরের বাসিন্দারা।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, ভোলা-বরিশাল সীমানায় দুই গ্রæপের সংঘর্ষ থামাতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ প্রায় ২৮রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক
লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ
মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ
রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন
সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার
বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল
অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২
বাংলাদেশে ‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক