অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

৮০ ইউপি, পৌরসভা ও উপজেলায় ভোট ২৭ জুলাই

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই জুন ২০২২ রাত ১১:০৬

remove_red_eye

৬২৮

আগামী ২৭ জুলাই স্থানীয় সরকার নির্বাচনের ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও উপজেলা পরিষদে সাধারণ ও বিভিন্ন পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। 

বুধবার (৮ জুন) নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, একই তফসিলে ২৭ জুলাই তিনটি পৌরসভায় সাধারণ, তিনটি পৌরসভার বিভিন্ন পদে উপ-নির্বাচন, দুইটি উপজেলা পরিষদে সাধারণ; দুই উপজেলায় উপ-নির্বাচন, ১৯টি ইউনিয়ন পরিষদে সাধারণ ও ৩৭টিতে বিভিন্ন শূন্য পদে ও প্রার্থীর মৃত্যুজনিত বা মনোনয়নপত্র দাখিল না করা, শপথ না করায় ১৪টিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ জুন, মনোনয়নপত্র বাছাই ৩০ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৭ জুলাই এবং ভোটগ্রহণ করা হবে আগামী ২৭ জুলাই। সবগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।  

তিন পৌরসভায় সাধারণ নির্বাচন: ঢাকা জেলার দোহার এবং জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল পৌরসভা।

তিন পৌরসভার শূন্য পদে উপ-নির্বাচন: ফরিদপুরের মধুখালী পৌরসভায় ৬ নং ওয়ার্ডে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর, চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় ৯ নং ওয়ার্ডে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং মেহেরপুরের গাংনী পৌরসভায় ৭ নং ওয়ার্ডে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন।

দুই উপজেলায় সাধারণ নির্বাচন: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট হব ইভিএমে।

দুই উপজেলায় উপ-নির্বাচন: ২৭ জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ও মেহেরপুর সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। 

১৯ ইউপিতে সাধারণ নির্বাচন: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও, বাচৌঁর ও নন্দুয়ার; রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রায়পুর, রামনাথপুরও পীরগঞ্জ; পাবনার সাঁথিয়া উপজেলার করমজা; টাঙ্গাইলের সদর উপজেলার ছিলিমপুর, কাতুলী, মাহমুদনগর ও কাকুয়া; ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন, মেঘচামী ও আড়পাড়া; ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের কাইতলা (উত্তর); কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল; চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও, বড়খেরী ও চরআবদুল্যাহ ইউনিয়ন।

এ ছাড়া ৩৭টি ইউনিয়নের বিভিন্ন শূন্য পদে এবং প্রার্থীর মৃত্যুজনিত বা মনোনয়নপত্র দাখিল না করা, শপথ না করায় ১৪টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে একই দিন উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...