বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই জুন ২০২২ রাত ১১:৩৮
৫৫১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডে নিহত হাবিবুর রহমানের ভোলার বাড়িতে শোকে মাতম চলছে। পরিবারের উপার্জনকারী তরুন সদস্যকে হারিয়ে দিশেহারা স্বজনরা। মা সহ পরিবারের অন্য সদস্যরা অপেক্ষায় রয়েছে নিহত হাবিবের লাশের জন্য। ছেলেকে হারিয়ে বারবার মুর্চা যাচ্ছেন মা হোসনে আরা। হাবিবুর রহমান (২৫) ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে দক্ষিণ বালিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার রাতে আগুন লাগার সময় ডিপোতে নাইট ডিউটি পালন করছিলেন হাবিবুর রহমান। ভয়াবহ বিস্ফোরণে অন্য সকলের সাথে প্রাণ যায় হাবিবুর রহমানের। তার মামা আলমগীর হাবিবুর রহমানের মরদেহ নিয়ে চট্টগ্রাম থেকে রোববার বিকালে ভোলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নিহত হাবিবুর রহমান বিএম কন্টেইনার ডিপোতে কম্পিউটার অপারেটর হিসেবে দীর্ঘ ৭ বছর ধরে চাকুরি করছিলেন। পিতাহারা হাবিবুর রহমান পরিবারের হাল ধরতে দীর্ঘ ৭ বছর আগে মামার সাথে চট্টগ্রামে পাড়ি জমায়। হাবিব অবিবাহিত ছিলেন।
হোসনে আরা বেগম বলেন, ‘কাইল দুপুরেও আমার সঙ্গে ঘণ্টা খানেক কথা হইছে। তখন কইছে মাগো আমি বাড়িতে আমু। বেতন পাইলে বাড়িত আমু, আমারে চার দিনের ছুটি দিছে। দুই দিন আইতে যাইতে যাইবো আর দুই দিন তোমাগো লগে থাকমু। আর তো কিছু কইলো না গো বাবায়। এই ছিল আমার বাবার সঙ্গে শেষ কথা । হাবিবুরই আমাদের এক মাত্র উপার্জনের উৎস ছিল।
হাবিবুরের মামা মো. আলমগীর বলেন, গতকাল দুপুর ৩টায় চট্টগ্রাম মেডিকেলের মর্গ থেকে হাবিবুরের ময়নাতদন্ত শেষে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমি ও হাবিবুরের বন্ধুরাসহ মরদেহ নিয়ে ভোলার উদ্দেশে রওয়ানা দিয়েছি। রাতের মধ্যে ভোলায় পৌঁছাতে পারবো। হাবিবুরের লাশ অগ্নিকাÐে দগ্ধ থাকায় বাড়িতে কবর করার কথা বলা হয়েছে। জানাজা নামাজের সময় নির্ধারণ করা হয়নি। যত দ্রæত হাবিবুরের মরদেহ নিয়ে বাড়ি পৌঁছাতে পারবো ততো দ্রæত তাকে দাফন করা হবে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক