বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা জুন ২০২২ রাত ১০:৩৬
৪০৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : জেলা আওয়ামী লীগের সমাবেশে যাওয়ার পথে ইউনিয়ন কৃষকলীগ নেতা মোঃ শাহে আলম (৩০) এর উপর হামলার অভিযোগ উঠেছে ইউপি সদস্য মোঃ জসিম খালাসির বিরুদ্ধে। শনিবার (০৪ জুন) সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশ ইউনিয়নের বান্দের পাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মোঃ শাহে আলম পশ্চিম ইলিশ ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক এবং চরপক্ষীয়া গ্রামের মাঝি বাড়ির মোঃ নুরে আলম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং বিএনপি'র নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাÐের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে ও প্রতিবাদ সভায় যোগদানের উদ্দেশ্য পশ্চিম ইলিশা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম ভোলা শহরে আসছিলেন। ওই ইউনিয়নের বান্দের পাড় এলাকায় আসলে ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ জসিম তার উপর হামলা চালায়। এতে মোঃশাহে আলম গুরুতর আহত হন। পরে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জসিম মেম্বারের বিরোধ ছিল। ওই বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। ভোলা থানায় ওসি এনায়েত হোসেন জানান, হামলার ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত