ইসতিয়াক আহমেদ
প্রকাশিত: ২৮শে মে ২০২২ রাত ১১:১৮
৪৪৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় আবুল বাশার (২২) নামের ঢাকা তিতুমির কলেজের মার্কেটিং বিভাগেরে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীকে কুপিয়ে হাতের ৩টি আঙ্গুল বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ১১ টায় ভোলা সদর উপজেলার চরসামাইয়া ৪ নং ওয়ার্ডের রঞ্জন আলী বেপারী বাড়ীতে এ ঘটনা ঘটে।
আহত বাশার জানান, গত রবিবার তাদের ওয়ারিশের সম্পত্তিতে তার চাচাতো ভাই মোঃ সোলায়মান কাউকে কিছু না জানিয়ে সুপারি গাছের চারা রোপন করে। এ সময় খবর পেয়ে বাশার সোলায়মানেক বাধা দিলে সুপারি গাছের চারা রোপণের কাজে ব্যবহৃত দা দিয়ে তার ঘাড়ে কোপ দিলে হাত দিয়ে প্রতিহত করার সময় তার হাতের তিনটি আঙ্গুল দায়ের কোপে বিচ্ছিন্ন হয়ে যায়। বাশারকে বাঁচাতে গেলে এসময় তার মা আয়শা খাতুন ও মাথায় আঘাত পান। এ সময় সোলায়মানের বোন লুৎফা, সোলায়মানের মা বিবি খতেজা সহ অজ্ঞাত আরো কয়েকজন বশারের মাকে এলোপাথরি আঘাত করতে থাকে। এ সময় তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় বাশার ও তার মাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ভোলা হাবিব মেডিকেল সেন্টারে ডা: ফয়জুল হক এর তত্বাবধানে বিচ্ছিন্ন তিনটি আঙ্গুলের অপারেশন করা হয়। অপর দিকে বাশারের চাচাত ভাই অভিযুক্ত সোলেমান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ঘটনা স্থলে ছিলেন না। তারা গাছ রোপন করতে গেলে বাশার বাধা দেয়। এসময় তার মাকে উল্টো মারধর করে। চরসামাইয়া ০৪ নং ওয়ার্ডের মেম্বার শফিক জানান, এ ব্যাপারে তিনি চেয়ারম্যানকে জানিয়েছেন। আহত বাশার ঢাকা তিতুমীর কলেজের মার্কেটিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আহত বাশারের ভগ্নিপতি মো: জুলহাস জানান, এ ঘটনায় তারা মামলার প্রস্তুতি গ্রহণ করছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ
বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’
কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত