অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলেন ৮ যুবক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই জুলাই ২০১৯ রাত ১০:৩১

remove_red_eye

৭৩৬

জুয়েল সাহা বিকাশ : ভোলায় মাদকের ব্যবসা ও সেবন বর্জনের ঘোষনা দিয়ে স্বাভাবিক জীবনে ফিওে এলেন ৮ যুবক। সোমবার দুপুরে ভোলা পুলিশ লাইন্সে মাদকসেবী ও ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় ওই মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা মাদক বর্জনের এ ঘোষনা দেন। স্বেচ্ছায় আত্মসমর্পনকারী মাদক সেবী ও ব্যবসায়ীরা হলেন, মোঃ জসিম উদ্দিন, বিপ্লব সিং, মোঃ লিটন, মোঃ মহিউদ্দিন, মোঃ নাসিম, মোঃ কামাল হোসেন, মোঃ মাসুদ, মোঃ সাকিল হোসেন। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল পুলিশ রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও সমাবেশে স্বাভাবিক জীবনে ফিরে আসা ৫ পরিবারকে পূর্নবাসনের জন্য একটি করে সেলাই মেসিন তুলে দেন । পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাওসারের সভাপতিত্বে আলোচনা সভায় এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। ওই সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা আরো ৭১ জন ব্যাক্তি। ভোলা জেলা পুলিশের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেন, দেশে থেকে মাদক সেবী ও ব্যবসায়ীসহ বিভিন্ন আইন বিরোধী কাজ নিমূল করতে আমরা পুলিশ সদস্যরা সব সময় কাজ করে যাচ্ছি। আমরা মাদক সেবী ও ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসছি। তাদেরকে কর্মসংস্থানও করে দিচ্ছি। তিনি আরো বলেন, বর্তমানে ধর্ষকদের আমরা ধিক্কার জানাই। এবং ধর্ষকদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...