অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলার শিবপুরে ওপেন হাউস ডে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে মে ২০২২ রাত ০৯:৫৯

remove_red_eye

৪৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা  সদরের শিবপুর ইউনিয়ন পরিষদ হল রুমে শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউস ডে। স্কুল সময়ে কিশোর গ্যাং গ্রæপের অবস্থান, ইভটিজিং, মাদক আসক্তিসহ নানা ধরনের অপরাদ দমনের জন্য রবিবার থেকে ওই এলাকায় পুলিশের টহল থাকার ঘোষনা দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ ফরহাত হোসেন সরদার। এলাকার মানুষকে শান্তিতে রাখতে তারা কাজ করছেন। পুলিশের বিরুদ্ধেও যদি অভিযোগ থাকে তা প্রকাশ করার অনুরোধ জানিয়ে ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, সেই ক্ষেত্রে আমাদের সংশোধনের সুযোগ থাকে। ওসির সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার, বিশেষ অতিথি শিবপুর ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, পুলিশ অপারেশন অফিসার মোঃ রেজাউল করিম রাজিব , ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউছুফ মিয়া। স্কুল শিক্ষক রিপনের উপস্থাপনায় এ সময় এলাকার ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা বিভিন্ন বিষয় তুলে ধরে প্রতিকার চান। অতিরিক্ত পুলিশ সুপার জানান, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় তারা রতনপুর বাজারসহ বিভিন্ন স্পটে সিসি ক্যামেরা স্থাপন করবেন। ওপেন হাউস ডে’র মিটিং শেষে ওই সব স্পট ঘুরে দেখেন পুলিশ কর্মকর্তারা।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...