অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

নীলফামারীতে টিকটক বানাতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে মে ২০২২ রাত ১১:০১

remove_red_eye

৬১৫

নীলফামারীর সৈয়দপুরে টিকটক বানাতে গিয়ে মোস্তাকিম ইসলাম (১৬) নামে এক কিশোরের নদীতে ডুবে মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২০ মে) দুপুরে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের খরখরিয়া নদীতে এ ঘটনা ঘটে। 

নিহত মোস্তাকিম খদ্দ বোতলাগাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে। সে উপজেলার ঢেলাপিরে সাবান তৈরির কারখানায় কাজ করতো বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন বন্ধু মিলে টিকটক ভিডিও বানানোর জন্য খড়খড়িয়া নদীর ওপর নির্মিত দিঘলডাঙ্গী ব্রিজ থেকে লাফ দেয় মোস্তাকিম। কিন্তু লাফিয়ে পড়ার পর ভেসে না ওঠায় স্থানীয়রা নদীতে নেমে তাকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে নদীতে স্রোত থাকায় প্রায় ১৫০ গজ দূরে তাকে খুঁজে পায় স্থানীয়রা। ইতোমধ্যে সৈয়দপুর ফায়ার সার্ভিস থেকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা মোস্তাকিমকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের স্টেশন অফিসার খুরশিদ আলম বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়রা উদ্ধার করলেও তাকে বাঁচানো যায়নি।

নদীতে পানি কম থাকায় লাফ দেওয়ার পর আঘাত পেয়ে আহত হওয়ার ফলে এমন ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...