অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২২শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

ভারত থেকে গম আমদানিতে বাধা নেই

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে মে ২০২২ রাত ১০:৪১

remove_red_eye

৪৫৩

ভারত থেকে গম আমদানিতে বাধা নেই বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গত বুধবার দ্রব্যমূল্য পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

মন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে সরব আলোচনা, ভারত বাংলাদেশে গম রপ্তানি বন্ধ করে দিয়েছে, কিন্তু কথাটি সত্যি নয়। আবার বিষয়টি শুধু বাংলাদেশের ক্ষেত্রেও নয়; সারা বিশ্বের জন্য, কিন্তু আমাদের ৬৩ থেকে ৬৪ শতাংশ গম ভারত থেকে আমদানি করা হয়। এ জন্য এ কথাটা শোনার পর থেকেই বাজারে প্রভাব পড়তে শুরু করে, কিন্তু সবার জানা উচিত গম রপ্তানিতে জিটুজি (সরকার থেকে সরকার) প্রক্রিয়ায় আমদানি বন্ধ হয়নি।

‘প্রতিবেশী দেশ হিসেবে সরকার টু সরকার আলোচনার মাধ্যমে যত খুশি গম আনা যাবে। একই সঙ্গে ভারত থেকে গম আমদানি করে এমন বড় বড় আমদানিকারক যারা রয়েছে কিংবা অন্য আমদানিকারকরাও গম আমদানি করতে পারবেন, তবে এ আমদানির পারমিশনটা সরকার টু সরকার থেকে নিতে হবে।

‘সে পারমিশনের আওতায় ১০০ ভাগ গম আমদানি করতে পারবেন বেসরকারি খাতের আমদানিকারকরা, যে কারণে ভারত থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এই নিষেধাজ্ঞার প্রভাব কোনোভাবেই আমাদের ওপরে পড়বে না।’

রপ্তানি বন্ধের খবরে দেশে গমের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী মেঘ দেখলেই বলে ঝড় এসে গেল। এখানেও সেটি হয়েছে। যদিও বর্তমানে দেশে যে পরিমাণ গম মজুত রয়েছে কিংবা আমদানি পর্যায়ে রয়েছে, তাতে আমরা কোনো ভয়ের আশঙ্কা করি না। চাহিদার যত কম আমাদের দরকার, তা আছে।’

ব্রিফিংয়ে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানসহ বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: নিউজ বাংলা

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

আরও...